শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ২০

সূরা আয-যুমার, আয়াত ২০ (৩৯:২০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৩ · পৃষ্ঠা ৪৬০

لَـٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّن فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ وَعْدَ ٱللَّهِ ۖ لَا يُخْلِفُ ٱللَّهُ ٱلْمِيعَادَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তবে যারা তাদের রাব্বকে ভয় করে তাদের জন্য আছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত আরও প্রাসাদ, যার পাদদেশে নদী প্রবাহিত; আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেননা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে, তাদের জন্যে নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ। এগুলোর তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ প্রতিশ্রুতির খেলাফ করেন না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

কিন্তু যে সব লোক আপন রবকে ভয় করে তাদের জন্য বহু প্রাসাদ রয়েছে, যেগুলোর উপর প্রাসাদসমূহ নির্মিত হয়েছে; সেগুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত হয়। আল্লাহ্‌র প্রতিশ্রুতি। আল্লাহ্‌ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But those who have feared their Lord - for them are chambers, above them chambers built high, beneath which rivers flow. [This is] the promise of Allāh. Allāh does not fail in [His] promise.

Saheeh International