শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ৩৮

সূরা আয-যুমার, আয়াত ৩৮ (৩৯:৩৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৬২

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۚ قُلْ أَفَرَءَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنْ أَرَادَنِىَ ٱللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَـٰشِفَـٰتُ ضُرِّهِۦٓ أَوْ أَرَادَنِى بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَـٰتُ رَحْمَتِهِۦ ۚ قُلْ حَسْبِىَ ٱللَّهُ ۖ عَلَيْهِ يَتَوَكَّلُ ٱلْمُتَوَكِّلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করঃ আকাশমন্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবেঃ আল্লাহ! বলঃ তোমরা কি ভেবে দেখেছ যে, আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক তারা কি সেই অনিষ্টতা দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সেই অনুগ্রহ রোধ করতে পারবে? বলঃ আমার জন্য আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীরা আল্লাহর উপর নির্ভর করে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আসমান ও যমীন কে সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে-আল্লাহ। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাক, তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে? বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, ‘আসমান ও যমীন কে সৃষ্টি করেছেন?’ তবে অবশ্যই তারা বলবে, ‘আল্লাহ্‌’। আপনি বলুন, ‘ভালো, বলোতো, ওইগুলো, যেগুলোর তোমরা আল্লাহ্‌ ব্যতীত পূজা করছো, যদি আল্লাহ্‌ আমাকে কোন কষ্ট দিতে চান, তবে কি সেগুলো তার প্রেরিত কষ্ট দূরীভূত করতে পারবে? অথবা (যদি) তিনি আমার উপর করুণা করতে চান, তবে কি সেগুলো তার দয়াকে রুখে রাখতে পারবে?’ আপনি বলুন, ‘আল্লাহ্‌ই আমার জন্য যথেষ্ট’। নির্ভরকারীগণ তাঁরই উপর নির্ভর করে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if you asked them, "Who created the heavens and the earth?" they would surely say, "Allāh." Say, "Then have you considered what you invoke besides Allāh? If Allāh intended me harm, are they removers of His harm; or if He intended me mercy, are they withholders of His mercy?" Say, "Sufficient for me is Allāh; upon Him [alone] rely the [wise] reliers."

Saheeh International