শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ৭৫

সূরা আয-যুমার, আয়াত ৭৫ (৩৯:৭৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৬৭

وَتَرَى ٱلْمَلَـٰٓئِكَةَ حَآفِّينَ مِنْ حَوْلِ ٱلْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَقِيلَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং তুমি মালাইকা/ফেরেশতাদেরকে দেখতে পাবে যে, তারা আরশের চতুস্পার্শ্বে ঘিরে তাদের রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে। বলা হবেঃ প্রশংসা জগতসমূহের রাব্ব আল্লাহর প্রাপ্য।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চার পাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষনা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আপনি ফিরিশ্‌তাদেরকে দেখবেন- আরশের চতুপার্শ্বে বৃত্তাকার হয়ে আপন রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করছে; এবং মানুষের মধ্যে সত্য মীমাংসা করে দেওয়া হবে আর বলা হবে যে, সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি সমগ্র জগতের রব।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And you will see the angels surrounding the Throne, exalting [Allāh] with praise of their Lord. And it will be judged between them in truth, and it will be said, "[All] praise to Allāh, Lord of the worlds."

Saheeh International