শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৩৯

সূরা আন-নিসা, আয়াত ১৩৯ (৪:১৩৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ১০০

ٱلَّذِينَ يَتَّخِذُونَ ٱلْكَـٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۚ أَيَبْتَغُونَ عِندَهُمُ ٱلْعِزَّةَ فَإِنَّ ٱلْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যারা মু’মিনদেরকে পরিত্যাগ করে কাফিরদের বন্ধু রূপে গ্রহণ করে, তারা কি তাদের নিকট সম্মান অনুসন্ধান করে? কিন্তু যাবতীয় সম্মানই আল্লাহর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যারা মুসলমানদের বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহরই জন্য।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ঐ সব লোক, যারা মুসলমানদের ছেড়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি ওদের নিকট সম্মান তালাশ করে? তবে সম্মান তো সব আল্লাহ্‌রই জন্য।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Those who take disbelievers as allies instead of the believers. Do they seek with them honor [through power]? But indeed, honor belongs to Allāh entirely.

Saheeh International