শব্দে শব্দে কুরআন › সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত › আয়াত ১৪

সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত, আয়াত ১৪ (৪১:১৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭৮

إِذْ جَآءَتْهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ ۖ قَالُوا۟ لَوْ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَـٰٓئِكَةً فَإِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَـٰفِرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন তাদের নিকট রাসূলগণ এসেছিল তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে এবং বলেছিলঃ তোমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদাত করনা তখন তারা বলেছিলঃ আমাদের রবের এই রূপ ইচ্ছা হলে তিনি অবশ্যই মালাক/ফেরেশতা প্রেরণ করতেন। অতএব তোমরা যাসহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করছি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন তাদের কাছে রসূলগণ এসেছিলেন সম্মুখ দিক থেকে এবং পিছন দিক থেকে এ কথা বলতে যে, তোমরা আল্লাহ ব্যতীত কারও পূজা করো না। তারা বলেছিল, আমাদের পালনকর্তা ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন, অতএব, আমরা তোমাদের আনীত বিষয় অমান্য করলাম।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যখন অনুসরণ তাদের সামনে এবং পেছনে বিচরণ করছিলেন, ও বলছিলেন, ‘আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। তখন তারা বললো, ‘আমাদের রব ইচ্ছা করলে ফিরিশ্‌তাদেরকে অবতীর্ণ করতেন। সুতরাং যা কিছু নিয়ে তোমরা প্রেরিত হয়েছো তা আমরা মানি না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[That occurred] when the messengers had come to them before them and after them, [saying], "Worship not except Allāh." They said, "If our Lord had willed, He would have sent down the angels, so indeed we, in that with which you have been sent, are disbelievers."

Saheeh International