শব্দে শব্দে কুরআন › সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত › আয়াত ৪৪
সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত, আয়াত ৪৪ (৪১:৪৪) - শব্দে শব্দে অর্থ
وَلَوْ جَعَلْنَـٰهُ قُرْءَانًا أَعْجَمِيًّا لَّقَالُوا۟ لَوْلَا فُصِّلَتْ ءَايَـٰتُهُۥٓ ۖ ءَا۬عْجَمِىٌّ وَعَرَبِىٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِينَ ءَامَنُوا۟ هُدًى وَشِفَآءٌ ۖ وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ فِىٓ ءَاذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُو۟لَـٰٓئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍۭ بَعِيدٍ
শব্দে শব্দে অর্থ
- وَلَوْএবং যদিAnd if
- جَعَلْنَـٰهُতা আমরা অবতীর্ণ করতামWe (had) made it
- قُرْءَانًا(অর্থাৎ) কুরআনa Quran
- أَعْجَمِيًّۭاঅনারবী (ভাষায়)(in) a foreign (language)
- لَّقَالُوا۟অবশ্যই তারা বলতোthey (would have) said
- لَوْلَاকেন নাWhy not
- فُصِّلَتْবিশদভাবে বিবৃত হলোare explained in detail
- ءَايَـٰتُهُۥٓ ۖতার আয়াতগুলোits verses
- ءَا۬عْجَمِىٌّۭ(আশ্চর্য নয়) কি অনারবী (কুরআন)(Is it) a foreign (language)
- وَعَرَبِىٌّۭ ۗআর আরবী (রাসূল ও তাঁর জাতি)and an Arab
- قُلْবলোSay
- هُوَতা (অর্থাৎ কুরআন)It (is)
- لِلَّذِينَ(তাদের) জন্যে যারাfor those who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieve
- هُدًۭىপথনির্দেশনাa guidance
- وَشِفَآءٌۭ ۖও ব্যাধির প্রতিকারand a healing
- وَٱلَّذِينَএবং যারাAnd those who
- لَاনা(do) not
- يُؤْمِنُونَঈমান আনেbelieve
- فِىٓমধ্যে (আছে)in
- ءَاذَانِهِمْতাদের কানগুলোরtheir ears
- وَقْرٌۭএবং বধিরতা(is) deafness
- وَهُوَএবং তাand it
- عَلَيْهِمْতাদের উপর (আছে)(is) for them
- عَمًى ۚঅন্ধত্বblindness
- أُو۟لَـٰٓئِكَঐ সব লোককেThose
- يُنَادَوْنَডাকা হচ্ছে তাদেরকে যেনare being called
- مِنহ'তেfrom
- مَّكَانٍۭস্থানa place
- بَعِيدٍۢদূরবর্তীfar
অনুবাদ
আমি যদি আরাবী ভাষায় কুরআন অবতীর্ণ না করতাম তাহলে তারা অবশ্যই বলত, এর আয়াতগুলি বিশদভাবে বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য যে, এর ভাষা আজমী, অথচ রাসূল আরাবীয়। বলঃ মু’মিনদের জন্য ইহা (কুরআন) পথ নির্দেশ ও ব্যাধির প্রতিকার। কিন্তু যারা অবিশ্বাসী তাদের কর্ণে রয়েছে বধিরতা এবং কুরআন হবে তাদের জন্য অন্ধত্ব। তারা এমন যে, যেন তাদেরকে আহবান করা হয় বহু দূর হতে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম, তবে অবশ্যই তারা বলত, এর আয়াতসমূহ পরিস্কার ভাষায় বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য যে, কিতাব অনারব ভাষায় আর রসূল আরবী ভাষী! বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয়, তাদের কানে আছে ছিপি, আর কোরআন তাদের জন্যে অন্ধত্ব। তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহবান করা হয়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যদি আমি সেটাকে অনারবীয় ভাষার ক্বোরআন করতাম তবে তারা অবশ্যই বলতো, ‘সেটার আয়াতসমূহ কেন বিশদভাবে বর্ণনা করা হয় নি? কিতাব কি অনারবীয় আর নবী আরবী? আপনি বলুন, ‘ঈমানদারদের জন্য তা হিদায়ত ও রোগ-ব্যাধির আরোগ্য। এবং ওই সব লোক, যারা ঈমান আনে না, তাদের কানগুলোতে বধিরতা রয়েছে এবং তা তাদের উপর অন্ধত্বই। তারা যেন দূরবর্তী স্থান থেকে আহূত হয়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And if We had made it a foreign [i.e., non-Arabic] Qur’ān, they would have said, "Why are its verses not explained in detail [in our language]? Is it a foreign [recitation] and an Arab [messenger]?" Say, "It is, for those who believe, a guidance and cure." And those who do not believe - in their ears is deafness, and it is upon them blindness. Those are being called from a distant place.
Saheeh International
← আগের আয়াত পুরো সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত পরের আয়াত →