শব্দে শব্দে কুরআন › সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত › আয়াত ৫০
সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত, আয়াত ৫০ (৪১:৫০) - শব্দে শব্দে অর্থ
وَلَئِنْ أَذَقْنَـٰهُ رَحْمَةً مِّنَّا مِنۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَـٰذَا لِى وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةً وَلَئِن رُّجِعْتُ إِلَىٰ رَبِّىٓ إِنَّ لِى عِندَهُۥ لَلْحُسْنَىٰ ۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِمَا عَمِلُوا۟ وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ
শব্দে শব্দে অর্থ
- وَلَئِنْকিন্তু অবশ্য যদিAnd verily, if
- أَذَقْنَـٰهُআমরা তাকে আস্বাদন করাইWe let him taste
- رَحْمَةًۭঅনুগ্রহেরmercy
- مِّنَّاআমাদের পক্ষ হতেfrom Us
- مِنۢমধ্য হতেafter
- بَعْدِপরেafter
- ضَرَّآءَবিপদাপদেরan adversity
- مَسَّتْهُ(যা) তাকে স্পর্শ করেছিলো(has) touched him
- لَيَقُولَنَّসে বলে অবশ্যইhe will surely say
- هَـٰذَاএটাThis (is)
- لِىআমারই (প্রাপ্য)(due) to me
- وَمَآএবং (বলে) নাand not
- أَظُنُّমনে করি আমিI think
- ٱلسَّاعَةَক্বিয়ামাতthe Hour
- قَآئِمَةًۭঘটবে(will be) established
- وَلَئِنএবং অবশ্যই যদিand if
- رُّجِعْتُপ্রত্যাবর্তিত হই আমিI am returned
- إِلَىٰদিকেto
- رَبِّىٓআমার রবেরmy Lord
- إِنَّনিশ্চয়ইindeed
- لِىআমার জন্যেfor me
- عِندَهُۥতাঁর কাছে (থাকবে)with Him
- لَلْحُسْنَىٰ ۚঅবশ্যই খুব কল্যাণ(will be) the best
- فَلَنُنَبِّئَنَّআমরা অথচ জানিয়ে দিবোইBut We will surely inform
- ٱلَّذِينَযারাthose who
- كَفَرُوا۟অস্বীকার করেছেdisbelieved
- بِمَاঐ বিষয়ে যাabout what
- عَمِلُوا۟তারা কাজ করেছিলোthey did
- وَلَنُذِيقَنَّهُمএবং তাদেরকে আমরা অবশ্যই আস্বাদন করাবোইand We will surely make them taste
- مِّنْথেকেof
- عَذَابٍশাস্তিa punishment
- غَلِيظٍۢকঠিনsevere
অনুবাদ
দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের আস্বাদ দিই তখন সে বলেই থাকেঃ এটা আমার প্রাপ্য এবং আমি মনে করিনা যে, কিয়ামাত সংঘটিত হবে; আর আমি যদি আমার রবের নিকট প্রত্যাবর্তিত হইও তাহলে তাঁর নিকটতো আমার জন্য কল্যাণই থাকবে। আমি কাফিরদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে আস্বাদন করাব কঠোর শাস্তি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বিপদাপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলতে থাকে, এটা যে আমার যোগ্য প্রাপ্য; আমি মনে করি না যে, কেয়ামত সংঘটিত হবে। আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই, তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে। অতএব, আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যদি তাকে আপন অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই ওই দুঃখ কষ্টের পর, যা তাকে স্পর্শ করেছিলো, তবে বলবে, ‘এ তো আমার এবং আমার ধারণায় ক্বিয়ামত সংঘটিত হবে না আর যদি আমি রবের প্রতি প্রত্যাবর্তিতও হই, তবে অবশ্যই আমার জন্য তার নিকটও কল্যাণ রয়েছে। অতঃপর অবশ্যই আমি বলে দেবো কাফিরদেরকে যা তারা করেছে। এবং অবশ্যই তাদেরকে কঠোর শাস্তি ভোগ করাবো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And if We let him taste mercy from Us after an adversity which has touched him, he will surely say, "This is [due] to me, and I do not think the Hour will occur; and [even] if I should be returned to my Lord, indeed, for me there will be with Him the best." But We will surely inform those who disbelieved about what they did, and We will surely make them taste a massive punishment.
Saheeh International
← আগের আয়াত পুরো সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত পরের আয়াত →