শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুখরুফ › আয়াত ৬৩

সূরা আয-যুখরুফ, আয়াত ৬৩ (৪৩:৬৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৫ · পৃষ্ঠা ৪৯৪

وَلَمَّا جَآءَ عِيسَىٰ بِٱلْبَيِّنَـٰتِ قَالَ قَدْ جِئْتُكُم بِٱلْحِكْمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعْضَ ٱلَّذِى تَخْتَلِفُونَ فِيهِ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

ঈসা যখন স্পষ্ট নিদর্শনসহ এলো তখন সে বললঃ আমিতো তোমাদের নিকট এসেছি প্রজ্ঞাসহ এবং তোমরা যে বিষয়ে মতভেদ করছ তা স্পষ্ট করে দেয়ার জন্য। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

ঈসা যখন স্পষ্ট নিদর্শনসহ আগমন করল, তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে, কোন কোন বিষয়ে মতভেদ করছ তা ব্যক্ত করার জন্যে এসেছি, অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার কথা মান।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন ঈসা সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এলো, তখন সে বললো, ‘আমি তোমাদের নিকট ‘হিকমত’ নিয়ে এসেছি এবং এ জন্যে যে, আমি তোমাদের নিকট বর্ণনা করবো এমন কিছু কথা, যেগুলোতে তোমরা মতভেদ করছো। সুতরাং আল্লাহ্‌কে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when Jesus brought clear proofs, he said, "I have come to you with wisdom [i.e., prophethood] and to make clear to you some of that over which you differ, so fear Allāh and obey me.

Saheeh International