শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহকাফ › আয়াত ২৫

সূরা আল-আহকাফ, আয়াত ২৫ (৪৬:২৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৬ · পৃষ্ঠা ৫০৫

تُدَمِّرُ كُلَّ شَىْءٍۭ بِأَمْرِ رَبِّهَا فَأَصْبَحُوا۟ لَا يُرَىٰٓ إِلَّا مَسَـٰكِنُهُمْ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلْقَوْمَ ٱلْمُجْرِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আল্লাহর নির্দেশে এটা সব কিছুকে ধ্বংস করে দিবে। অতঃপর তাদের পরিণাম এই হল যে, তাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইলনা। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তার পালনকর্তার আদেশে সে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর তারা ভোর বেলায় এমন হয়ে গেল যে, তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হল না। আমি অপরাধী সম্প্রদায়কে এমনিভাবে শাস্তি দিয়ে থাকি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যা প্রত্যেক বস্তুকে ধ্বংস করে ফেলে রবের নির্দেশে। অতঃপর তারা সকালে এমতাবস্থায় রয়ে গেলো যে, তাদের (ধ্বংসপ্রাপ্ত) বাসস্থানগুলো ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছিলো না। আমি এভাবেই শাস্তি দিই অপরাধীদেরকে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Destroying everything by command of its Lord. And they became so that nothing was seen [of them] except their dwellings. Thus do We recompense the criminal people.

Saheeh International