শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহকাফ › আয়াত ৩

সূরা আল-আহকাফ, আয়াত ৩ (৪৬:৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৬ · পৃষ্ঠা ৫০২

مَا خَلَقْنَا ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَأَجَلٍ مُّسَمًّى ۚ وَٱلَّذِينَ كَفَرُوا۟ عَمَّآ أُنذِرُوا۟ مُعْرِضُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আকাশমন্ডলী ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যস্থিত সব কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছি; কিন্তু কাফিরদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা হতে মুখ ফিরিয়ে নেয়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নভোমন্ডল, ভূ-মন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্যেই সৃষ্টি করেছি। আর কাফেররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে, তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আমি আস্‌মানসমূহ ও যমীন এবং যা কিছু এ দু’টির মধ্যস্থিত রয়েছে, সত্য সহকারে এবং একটা নির্ধারিত মেয়াদকালের জন্যই সৃষ্টি করেছি। এবং কাফিরগণ ওই বিষয় থেকে, যে বিষয়ে সাবধান করা হয়েছে, মুখ ফিরিয়ে আছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

We did not create the heavens and earth and what is between them except in truth and [for] a specified term. But those who disbelieve, from that of which they are warned, are turning away.

Saheeh International