শব্দে শব্দে কুরআন › সূরা মুহাম্মাদ › আয়াত ৩৮
সূরা মুহাম্মাদ, আয়াত ৩৮ (৪৭:৩৮) - শব্দে শব্দে অর্থ
هَـٰٓأَنتُمْ هَـٰٓؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ ۖ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِۦ ۚ وَٱللَّهُ ٱلْغَنِىُّ وَأَنتُمُ ٱلْفُقَرَآءُ ۚ وَإِن تَتَوَلَّوْا۟ يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوٓا۟ أَمْثَـٰلَكُم
শব্দে শব্দে অর্থ
- هَـٰٓأَنتُمْতোমরা দেখHere you are
- هَـٰٓؤُلَآءِঐসব লোক (যাদের)these
- تُدْعَوْنَআহবান করা হচ্ছেcalled
- لِتُنفِقُوا۟তোমরা খরচ কর যেনto spend
- فِىমধ্যেin
- سَبِيلِপথের(the) way
- ٱللَّهِআল্লাহ্র(of) Allah
- فَمِنكُمতখন তোমাদের মধ্য হতেbut among you
- مَّنকেউ কেউ(are some) who
- يَبْخَلُ ۖকৃপণতা করেwithhold
- وَمَنঅথচ যেand whoever
- يَبْخَلْকৃপণতা করেwithholds
- فَإِنَّمَاপ্রকৃতপক্ষেthen only
- يَبْخَلُসে কৃপণতা করেhe withholds
- عَنপ্রতিfrom
- نَّفْسِهِۦ ۚতার নিজেরhimself
- وَٱللَّهُএবং আলাহBut Allah
- ٱلْغَنِىُّঅভাবমুক্ত(is) Free of need
- وَأَنتُمُকিন্তু তোমরাwhile you
- ٱلْفُقَرَآءُ ۚঅভাবগ্রস্ত(are) the needy
- وَإِنআর যদিAnd if
- تَتَوَلَّوْا۟তোমরা মুখ ফিরাও (তবে)you turn away
- يَسْتَبْدِلْতিনি পরিবর্তন করে আনবেনHe will replace you
- قَوْمًا(অন্য এক) জাতিকে(with) a people
- غَيْرَكُمْতোমাদের ব্যতীতother than you
- ثُمَّএরপরthen
- لَاনাnot
- يَكُونُوٓا۟তারা হবেthey will be
- أَمْثَـٰلَكُمতোমাদের মতো(the) likes of you
অনুবাদ
দেখ, তোমরাইতো তারা যাদের আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করছ; যারা কার্পণ্য করে তারাতো কার্পণ্য করে নিজেদেরই প্রতি। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত, যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন কর তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করবেন; তারা তোমাদের মত হবেনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
শুন, তোমরাই তো তারা, যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহবান জানানো হচ্ছে, অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে, তারা নিজেদের প্রতিই কৃপণতা করছে। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্থ। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, এরপর তারা তোমাদের মত হবে না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হাঁ, হাঁ, এই যে তোমরা! তোমাদেরকে আহ্বান করা হচ্ছে এ’জন্য যে, তোমরা আল্লাহ্র পথে ব্যয় করবে। তখন তোমাদের মধ্যে কেউ কেউ কার্পণ্য করে এবং যে কেউ কার্পণ্য করে, তবে সে স্বীয় আত্নার উপরই কার্পণ্য করে এবং আল্লাহ্ অভাবমুক্ত আর তোমরা সবাই মুখাপেক্ষী। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের ব্যতীত অন্য লোকদেরকে তোমাদের স্থলবর্তী করবেন। অতঃপর তারা তোমাদের মতো হবে না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Here you are - those invited to spend in the cause of Allāh - but among you are those who withhold [out of greed]. And whoever withholds only withholds [benefit] from himself; and Allāh is the Free of need, while you are the needy. And if you turn away [i.e., refuse], He will replace you with another people; then they will not be the likes of you.
Saheeh International