শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাশর › আয়াত ২
সূরা আল-হাশর, আয়াত ২ (৫৯:২) - শব্দে শব্দে অর্থ
هُوَ ٱلَّذِىٓ أَخْرَجَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ مِن دِيَـٰرِهِمْ لِأَوَّلِ ٱلْحَشْرِ ۚ مَا ظَنَنتُمْ أَن يَخْرُجُوا۟ ۖ وَظَنُّوٓا۟ أَنَّهُم مَّانِعَتُهُمْ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا۟ ۖ وَقَذَفَ فِى قُلُوبِهِمُ ٱلرُّعْبَ ۚ يُخْرِبُونَ بُيُوتَهُم بِأَيْدِيهِمْ وَأَيْدِى ٱلْمُؤْمِنِينَ فَٱعْتَبِرُوا۟ يَـٰٓأُو۟لِى ٱلْأَبْصَـٰرِ
শব্দে শব্দে অর্থ
- هُوَতিনিইHe
- ٱلَّذِىٓযিনি(is) the One Who
- أَخْرَجَবের করেছেনexpelled
- ٱلَّذِينَযারাthose who
- كَفَرُوا۟কুফুরি করেছিলdisbelieved
- مِنْমধ্যেfrom
- أَهْلِআহলে(the) People
- ٱلْكِتَـٰبِকিতাবদের(of) the Scripture
- مِنহতেfrom
- دِيَـٰرِهِمْঘরবাড়ি গুলো তাদেরtheir homes
- لِأَوَّلِপ্রথমat (the) first
- ٱلْحَشْرِ ۚসমাবেশেইgathering
- مَاনাইNot
- ظَنَنتُمْতোমরা ধারণা করyou think
- أَنযেthat
- يَخْرُجُوا۟ ۖতারা বের হবেthey would leave
- وَظَنُّوٓا۟ও তারা ধারণা করেছিলand they thought
- أَنَّهُمতারা যেthat [they]
- مَّانِعَتُهُمْতাদের রক্ষাকারীwould defend them
- حُصُونُهُمতাদের দুর্গগুলোtheir fortresses
- مِّنَহতেagainst
- ٱللَّهِআল্লাহAllah
- فَأَتَىٰهُمُতাদের (কাছে) আসলেন কিন্তুBut came to them
- ٱللَّهُআল্লাহAllah
- مِنْ(এমনদিক) হতেfrom
- حَيْثُযেখানেwhere
- لَمْনাইnot
- يَحْتَسِبُوا۟ ۖতারা ভাবেওthey expected
- وَقَذَفَও সঞ্চার করলেনand He cast
- فِىমধ্যেinto
- قُلُوبِهِمُতাদের অন্তর সমূহেরtheir hearts
- ٱلرُّعْبَ ۚক্রাস[the] terror
- يُخْرِبُونَতারা ধ্বংস করলthey destroyed
- بُيُوتَهُمতাদের ঘরগুলোtheir houses
- بِأَيْدِيهِمْতাদের হাত দিয়েwith their hands
- وَأَيْدِىও হাতগুলোand the hands
- ٱلْمُؤْمِنِينَমুমিনদের(of) the believers
- فَٱعْتَبِرُوا۟তোমরা শিক্ষা অতএব গ্রহণ করSo take a lesson
- يَـٰٓأُو۟لِىহেO those endowed
- ٱلْأَبْصَـٰرِদৃষ্টিবানরা(with) insight
অনুবাদ
তিনিই কিতাবীদের মধ্যে যারা কাফির তাদেরকে প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে, তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল যে, তাদের দুর্ভেদ্য দুর্গগুলি তাদেরকে রক্ষা করবে আল্লাহ হতে; কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হতে এলো যা ছিল তাদের ধারনাতীত এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। তারা ধ্বংস করে ফেলল তাদের বাড়ীঘর নিজেদের হাতে এবং মু’মিনদের হাতেও। অতএব হে চক্ষুম্মান ব্যক্তিবর্গ! তোমরা উপদেশ গ্রহণ কর!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনিই কিতাবধারীদের মধ্যে যারা কাফের, তাদেরকে প্রথমবার একত্রিত করে তাদের বাড়ী-ঘর থেকে বহিস্কার করেছেন। তোমরা ধারণাও করতে পারনি যে, তারা বের হবে এবং তারা মনে করেছিল যে, তাদের দূর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহর শাস্তি তাদের উপর এমনদিক থেকে আসল, যার কল্পনাও তারা করেনি। আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন। তারা তাদের বাড়ী-ঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করছিল। অতএব, হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তিনিই, যিনি ওই সব কাফির কিতাবীকে তাদের ঘরগুলো থেকে বহিষ্কার করেছেন তাদের প্রথম সমাবেশের জন্য। তোমাদের ধারণা ছিলো না যে, তারা বের হবে এবং তারা মনে করতো যে, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহ্ (এর শাস্তি) থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহ্র নির্দেশ তাদের নিকট এসেছে যেখান থেকে তাদের নিকট ধারণাও ছিলো না। এবং তিনি তাদের অন্তরগুলোতে আতঙ্কের সঞ্চার করলেন। তারা আপন ঘরগুলো ধ্বংস করছে নিজেদের হাতে এবং মুসলমানদের হাতেও; সুতরাং শিক্ষা গ্রহণ করো হে দৃষ্টিশক্তিসম্পন্নরা!
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
It is He who expelled the ones who disbelieved among the People of the Scripture from their homes at the first gathering. You did not think they would leave, and they thought that their fortresses would protect them from Allāh; but [the decree of] Allāh came upon them from where they had not expected, and He cast terror into their hearts [so] they destroyed their houses by their [own] hands and the hands of the believers. So take warning, O people of vision.
Saheeh International