শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাশর › আয়াত ২১
সূরা আল-হাশর, আয়াত ২১ (৫৯:২১) - শব্দে শব্দে অর্থ
لَوْ أَنزَلْنَا هَـٰذَا ٱلْقُرْءَانَ عَلَىٰ جَبَلٍ لَّرَأَيْتَهُۥ خَـٰشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ ٱللَّهِ ۚ وَتِلْكَ ٱلْأَمْثَـٰلُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
শব্দে শব্দে অর্থ
- لَوْযদিIf
- أَنزَلْنَاআমরা অবতীর্ণ করতামWe (had) sent down
- هَـٰذَاএইthis
- ٱلْقُرْءَانَকুরআনQuran
- عَلَىٰউপরon
- جَبَلٍۢএকটি পর্বতেরa mountain
- لَّرَأَيْتَهُۥনিশ্চয় আপনি তা দেখতেনsurely you (would) have seen it
- خَـٰشِعًۭاবিনীত ,humbled
- مُّتَصَدِّعًۭاদুভাগে বিভক্ত ভঙ্গbreaking asunder
- مِّنْথেকেfrom
- خَشْيَةِভয়(the) fear
- ٱللَّهِ ۚআল্লাহর(of) Allah
- وَتِلْكَআর এইAnd these
- ٱلْأَمْثَـٰلُউদাহরণ (সম্পূর্ণ) ,examples
- نَضْرِبُهَاআমরা তাদের উপস্থাপন করিWe present them
- لِلنَّاسِমানুষের কাছেto the people
- لَعَلَّهُمْযেন তারাso that they may
- يَتَفَكَّرُونَচিন্তা-ভাবনা করেgive thought
অনুবাদ
যদি আমি এই কুরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে যে, ওটা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে। আমি এ সব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা করে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ তা’আলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যদি আমি এ ক্বোরআনকে কোন পর্বতের উপর অবতীর্ণ করতাম, তবে অবশ্যই তুমি সেটাকে দেখতে অবনত, টুকরো টুকরো অবস্থায়, আল্লাহ্র ভয়ে। এবং এসব দৃষ্টান্ত মানুষের জন্য আমি বর্ণনা করি, যেন তারা চিন্তা ভাবনা করে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
If We had sent down this Qur’ān upon a mountain, you would have seen it humbled and splitting from fear of Allāh. And these examples We present to the people that perhaps they will give thought.
Saheeh International