শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১

সূরা আল-আন'আম, আয়াত ১ (৬:১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১২৮

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَجَعَلَ ٱلظُّلُمَـٰتِ وَٱلنُّورَ ۖ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ يَعْدِلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার; এ সত্ত্বেও যারা কাফির হয়েছে তারা অপর কিছুকে তাদের রবের সমকক্ষ নিরূপণ করেছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সর্ববিধ প্রশংসা আল্লাহরই জন্য যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সমস্ত প্রশংসা আল্লাহ্‌রই জন্য, যিনি আস্‌মান ও যমীন সৃষ্টি করেছেন এবং অন্ধকাররাশি ও আলো সৃষ্টি করেছেন; অতঃপর কাফিরগণ তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায় ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[All] praise is [due] to Allāh, who created the heavens and the earth and made the darkness and the light. Then those who disbelieve equate [others] with their Lord.

Saheeh International