শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ২

সূরা আল-আন'আম, আয়াত ২ (৬:২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১২৮

هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن طِينٍ ثُمَّ قَضَىٰٓ أَجَلًا ۖ وَأَجَلٌ مُّسَمًّى عِندَهُۥ ۖ ثُمَّ أَنتُمْ تَمْتَرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অথচ তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের জীবনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন, এছাড়া আরও একটি নির্দিষ্ট মেয়াদ তাঁর নিকট নির্ধারিত রয়েছে, কিন্তু এরপরেও তোমরা সন্দেহ করে থাক।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনিই তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন। আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে আছে। তথাপি তোমরা সন্দেহ কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তিনিই হন, যিনি তোমাদেরকে মাটি হ’তে সৃষ্টি করেছেন অতঃপর একটা নির্দিষ্ট কালের হুকুম রেখেছেন এবং একটা নির্ধারিত প্রতিশ্রুতি তারই নিকট রয়েছে; অতঃপর তোমরা সন্দেহ করছো ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

It is He who created you from clay and then decreed a term and a specified time [known] to Him; then [still] you are in dispute.

Saheeh International