শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৫০
সূরা আল-আন'আম, আয়াত ১৫০ (৬:১৫০) - শব্দে শব্দে অর্থ
قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ ٱلَّذِينَ يَشْهَدُونَ أَنَّ ٱللَّهَ حَرَّمَ هَـٰذَا ۖ فَإِن شَهِدُوا۟ فَلَا تَشْهَدْ مَعَهُمْ ۚ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ وَهُم بِرَبِّهِمْ يَعْدِلُونَ
শব্দে শব্দে অর্থ
- قُلْবলোSay
- هَلُمَّউপস্হিত করোBring forward
- شُهَدَآءَكُمُসাক্ষীদেরকে তোমাদেরyour witnesses
- ٱلَّذِينَযারাthose who
- يَشْهَدُونَসাক্ষ্য দেয়testify
- أَنَّযেthat
- ٱللَّهَআল্লাহ্Allah
- حَرَّمَনিষিদ্ধ করেছেনprohibited
- هَـٰذَا ۖএটাthis
- فَإِنঅতঃপর যদিThen if
- شَهِدُوا۟তারা সাক্ষ্য দেয়ওthey testify
- فَلَاতবুও নাthen (do) not
- تَشْهَدْসাক্ষ্য দিও তুমিtestify
- مَعَهُمْ ۚসাথে তাদেরwith them
- وَلَاএবং নাAnd (do) not
- تَتَّبِعْঅনুসরণ করোfollow
- أَهْوَآءَ(তাদের) খেয়ালখুশির(the) desires
- ٱلَّذِينَযারা(of) those who
- كَذَّبُوا۟মিথ্যা প্রতিপন্ন করেছেdenied
- بِـَٔايَـٰتِنَاপ্রতি আমাদের আয়াতগুলোরOur Signs
- وَٱلَّذِينَএবং যারাand those who
- لَاনা(do) not
- يُؤْمِنُونَঈমান আনেbelieve
- بِٱلْـَٔاخِرَةِউপর আখিরাতেরin the Hereafter
- وَهُمএবং তারাwhile they
- بِرَبِّهِمْসাথে রবের তাদেরwith their Lord
- يَعْدِلُونَসমতুল্য করেছে (অন্যান্যকেও)set up equals
অনুবাদ
তুমি আরও বলঃ আল্লাহ এসব পশু হারাম করেছেন, এর সাক্ষ্য যারা দিবে সেই সাক্ষীদেরকে তোমরা নিয়ে এসো। তারা যদি সাক্ষ্য দেয় তাহলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিবেনা, তুমি এমন লোকদের খেয়াল খুশির (বাতিল ধ্যান ধারণার) অনুসরণ করনা যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, পরকালের প্রতি ঈমান আনেনা এবং তারা অন্যান্যদেরকে নিজেদের রবের সমমর্যাদা দান করে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি বলুনঃ তোমাদের সাক্ষীদেরকে আন, যারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ তা’আলা এগুলো হারাম করেছেন। যদি তারা সাক্ষ্য দেয়, তবে আপনি এ সাক্ষ্য গ্রহণ করবেন না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, যারা আমার নির্দেশাবলীকে মিথ্যা বলে, যারা পরকালে বিশ্বাস করে না এবং যারা স্বীয় প্রতিপালকের সমতুল্য অংশীদার করে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলুন, ‘হাযির করো নিজেদের ঐ সব সাক্ষীকে, যারা এ মর্মে সাক্ষ্য দেবে যে, আল্লাহ সেটা নিষিদ্ধ করেছেন’। অতঃপর যদি তারা সাক্ষ্য দিয়ে বসে, তবে হে শ্রোতা! তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না এবং তাদের কু-প্রবৃত্তির অনুসরণ করো না, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা আখিরাতের উপর ঈমান আনে না এবং নিজেদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায় ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, [O Muḥammad], "Bring forward your witnesses who will testify that Allāh has prohibited this." And if they testify, do not testify with them. And do not follow the desires of those who deny Our verses and those who do not believe in the Hereafter, while they equate [others] with their Lord.
Saheeh International