শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৫

সূরা আল-আন'আম, আয়াত ৫ (৬:৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১২৮

فَقَدْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۖ فَسَوْفَ يَأْتِيهِمْ أَنۢبَـٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সুতরাং তাদের নিকট যখন সত্য বাণী এসেছে, ওটাও তারা মিথ্যা জেনেছে। অতএব অতি সত্ত্বরই তাদের নিকট সেই বিষয়ের সংবাদ এসে পৌঁছবে, যে ব্যাপারে তারা ঠাট্টা-বিদ্রুপ করত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতএব, অবশ্য তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে। বস্তুতঃ অচিরেই তাদের কাছে ঐ বিষয়ের সংবাদ আসবে, যার সাথে তারা উপহাস করত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর নিঃসন্দেহে তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন তাদের নিকট এসেছে । সুতরাং অদূর ভবিষ্যতে তাদের নিকট খবর আসবে ঐ বিষয়ে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

For they had denied the truth when it came to them, but there is going to reach them the news of what they used to ridicule.

Saheeh International