শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৭১
সূরা আল-আন'আম, আয়াত ৭১ (৬:৭১) - শব্দে শব্দে অর্থ
قُلْ أَنَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِى ٱسْتَهْوَتْهُ ٱلشَّيَـٰطِينُ فِى ٱلْأَرْضِ حَيْرَانَ لَهُۥٓ أَصْحَـٰبٌ يَدْعُونَهُۥٓ إِلَى ٱلْهُدَى ٱئْتِنَا ۗ قُلْ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلْهُدَىٰ ۖ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
শব্দে শব্দে অর্থ
- قُلْ(হে নাবী) বলোSay
- أَنَدْعُوا۟কি ডাকবো আমরাShall we call
- مِنদিয়েfrom
- دُونِবাদbesides
- ٱللَّهِআল্লাহ্কে (অন্যদেরকে)Allah
- مَاযাwhat
- لَاনাnot
- يَنفَعُنَاউপকার করতে পারে আমাদেরbenefits us
- وَلَاআর নাand not
- يَضُرُّنَاক্ষতি করতে পারে আমাদেরharms us
- وَنُرَدُّএবং (কি) ফিরে যাবো আমরাand we turn back
- عَلَىٰٓউপরon
- أَعْقَابِنَاগোঁড়ালির আমাদের (অর্থাৎ পিছন দিকে)our heels
- بَعْدَএরপরেওafter
- إِذْযখন[when]
- هَدَىٰنَاপথ দেখিয়েছেন আমাদের(has) guided us
- ٱللَّهُআল্লাহ্Allah
- كَٱلَّذِى(তার) মতো যাকেLike the one
- ٱسْتَهْوَتْهُবিভ্রান্ত করেছে তাকেwhom (has been) enticed
- ٱلشَّيَـٰطِينُশয়তান(by) the Shaitaan
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- حَيْرَانَহয়রান হয়ে (সে ফিরেছে)confused
- لَهُۥٓআছে তারhe has
- أَصْحَـٰبٌۭসহচরগণcompanions
- يَدْعُونَهُۥٓতারা ডাকছে তাকেwho call him
- إِلَىদিকেtowards
- ٱلْهُدَىসঠিক পথের (এই বলে)the guidance
- ٱئْتِنَا ۗকাছে আসো আমাদের'Come to us.'
- قُلْবলোSay
- إِنَّনিশ্চয়ইIndeed
- هُدَىসঠিক পথই(the) Guidance
- ٱللَّهِআল্লাহ্র(of) Allah
- هُوَসেটাইit
- ٱلْهُدَىٰ ۖসঠিক পথ(is) the Guidance
- وَأُمِرْنَاএবং আমাদেরকে আদেশ করা হয়েছেand we have been commanded
- لِنُسْلِمَযেন আত্মসমর্পণ করি আমরাthat we submit
- لِرَبِّরকাছে রবেরto (the) Lord
- ٱلْعَـٰلَمِينَবিশ্ব জগতের(of) the worlds
অনুবাদ
তুমি বলে দাওঃ আমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদাত করব, যারা আমাদের কোন উপকার করতে পারবেনা এবং আমাদের কোন ক্ষতিও করতে পারবেনা? অধিকন্তু আমাদেরকে সুপথ প্রদর্শনের পর আমরা কি উল্টা পথে ফিরে যাব? আমরা কি ঐ ব্যক্তির ন্যায় হব যাকে শাইতান মরুভূমির মধ্যে বিভ্রান্ত করে ফেলেছে এবং যে দিশেহারা-লক্ষ্যহারা হয়ে ঘুরে মরছে? তার সহচরেরা তাকে হিদায়াতের দিকে ডেকে বলছে - তুমি আমাদের সঙ্গে এসো। তুমি বলঃ আল্লাহর হিদায়াতই হচ্ছে সত্যিকারের সঠিক হিদায়াত, আর আমাকে সারা জাহানের রবের সামনে মাথা নত করার নির্দেশ দেয়া হয়েছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি বলে দিনঃ আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহবান করব, যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না এবং আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব, এরপর যে, আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন? ঐ ব্যক্তির মত, যাকে শয়তানরা বনভুমিতে বিপথগামী করে দিয়েছে-সে উদভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছেঃ আস, আমাদের কাছে। আপনি বলে দিনঃ নিশ্চয় আল্লাহর পথই সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তা আজ্ঞাবহ হয়ে যাই।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলুন, ‘আমরা কি আল্লাহ্ ব্যতীত এমন কিছুর উপাসনা করবো, যা আমাদের না কোন উপকার করতে পারে, না অপকার? এবং আমাদেরকে কি পশ্চাদপদে ফিরিয়ে দেওয়া হবে এর পরে যে, আল্লাহ্ আমাদেরকে সৎপথ দেখিয়েছেন তারই মতো, যাকে শয়তান যমীনের মধ্যে পথ ভুলিয়ে দিয়েছে, হতবুদ্ধি হয়ে আছে?’ তার সাথী তাকে পথের দিকে আহ্বান করছে, ‘এদিকে এসো!’ আপনি বলুন, ‘আল্লাহ্র হিদায়তই হিদায়ত এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা তার জন্য গর্দান ঝুঁকিয়ে দিই, যিনি প্রতিপালক সমগ্র বিশ্বের’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "Shall we invoke instead of Allāh that which neither benefits us nor harms us and be turned back on our heels after Allāh has guided us? [We would then be] like one whom the devils enticed [to wander] upon the earth confused, [while] he has companions inviting him to guidance, [calling], 'Come to us.'" Say, "Indeed, the guidance of Allāh is the [only] guidance; and we have been commanded to submit to the Lord of the worlds.
Saheeh International