শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৯০

সূরা আল-আন'আম, আয়াত ৯০ (৬:৯০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১৩৮

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُ ۖ فَبِهُدَىٰهُمُ ٱقْتَدِهْ ۗ قُل لَّآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ هُوَ إِلَّا ذِكْرَىٰ لِلْعَـٰلَمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এরা হচ্ছে ওরাই, যাদেরকে আল্লাহ সুপথ প্রদর্শন করেছিলেন। সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করে চল। তুমি বলে দাওঃ আমি কুরআন ও দীনের তাবলীগের বিনিময়ে তোমাদের কাছে কোন প্রতিদান চাইনা। এই কুরআন সমগ্র জগতবাসীর জন্য উপদেশের ভান্ডার ছাড়া কিছুই নয়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এরা এমন ছিল, যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন। অতএব, আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিনঃ আমি তোমাদের কাছে এর জন্যে কোন পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের জন্যে একটি উপদেশমাত্র।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এরা হচ্ছে এমন সব লোক, যাদেরকে আল্লাহ্‌ হিদায়াত করেছেন। সুতরাং আপনি তাদেরই পথে চলুন । আপনি বলে দিন, ‘আমি ক্বোরআনের জন্য তোমাদের নিকট কোন পারিশ্রমিক চাইনা’। তাতো নয়, কিন্তু উপদেশ সমগ্র বিশ্বের জন্য ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Those are the ones whom Allāh has guided, so from their guidance take an example. Say, "I ask of you for it [i.e., this message] no payment. It is not but a reminder for the worlds."

Saheeh International