শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৮৯

সূরা আল-আন'আম, আয়াত ৮৯ (৬:৮৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১৩৮

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ۚ فَإِن يَكْفُرْ بِهَا هَـٰٓؤُلَآءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوا۟ بِهَا بِكَـٰفِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এরা ছিল সেই লোক, যাদেরকে আমি কিতাব, শাসনভার ও নবুওয়াত দান করেছি। সুতরাং যদি এরা তোমার নবুওয়াতকে অস্বীকার করে তাহলে তাদের স্থলে আমি এমন এক জাতিকে নিয়োগ করব, যারা ওটা অস্বীকার করেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তাদেরকেই আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব, যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে, তবে এর জন্যে এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি, যারা এতে অবিশ্বাসী হবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এরা হচ্ছে ঐ সব লোক, যাদেরকে আমি কিতাব, ফয়সালা করার ক্ষমতা ও নুবূয়ত প্রদান করেছি; অতঃপর যদি এসব লোক তা অস্বীকার করে, তবে আমি সেটার জন্য এমন একটা জনগোষ্ঠীকে নিয়োজিত রেখেছি যারা অস্বীকারকারী নয় ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Those are the ones to whom We gave the Scripture and authority and prophethood. But if they [i.e., the disbelievers] deny it, then We have entrusted it to a people who are not therein disbelievers.

Saheeh International