শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুমতাহিনাহ › আয়াত ১৩
সূরা আল-মুমতাহিনাহ, আয়াত ১৩ (৬০:১৩) - শব্দে শব্দে অর্থ
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَوَلَّوْا۟ قَوْمًا غَضِبَ ٱللَّهُ عَلَيْهِمْ قَدْ يَئِسُوا۟ مِنَ ٱلْـَٔاخِرَةِ كَمَا يَئِسَ ٱلْكُفَّارُ مِنْ أَصْحَـٰبِ ٱلْقُبُورِ
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاওহেO you
- ٱلَّذِينَযারাwho
- ءَامَنُوا۟ঈমান এনেছbelieve
- لَاনা(Do) not
- تَتَوَلَّوْا۟তোমতা বন্ধুত্ব করোmake allies
- قَوْمًاলোকদের (সংগে)(of) a people
- غَضِبَগযব দিয়েছেন(The) wrath
- ٱللَّهُআল্লাহ(of) Allah
- عَلَيْهِمْযাদের উপর(is) upon them
- قَدْনিশ্চইIndeed
- يَئِسُوا۟তারা নিরাশ হয়েছেthey despair
- مِنَথেকেof
- ٱلْـَٔاخِرَةِপরকালthe Hereafter
- كَمَاযেমনas
- يَئِسَনিরাশ হয়েছেdespair
- ٱلْكُفَّارُকাফিররাthe disbelievers
- مِنْথেকেof
- أَصْحَـٰبِঅধিবাসীদের(the) companions
- ٱلْقُبُورِকবরগু্লো(of) the graves
অনুবাদ
হে মু’মিনগণ! আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করনা, তারাতো আখিরাত সম্পর্কে হতাশ হয়ে পড়েছে যেমন হতাশ হয়েছে কাফিরেরা সমাধিস্থদের বিষয়ে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
মুমিনগণ, আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে যেমন কবরস্থ কাফেররা নিরাশ হয়ে গেছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে ঈমানদারগণ! ওই সব লোকের সাথে বন্ধুত্ব করো না, যাদের উপর আল্লাহ্র ক্রোধ আপতিত, তারা পরকাল সম্বন্ধে নিরাশ হয়ে পড়েছে, যেভাবে কাফিরগণ নিরাশ হয়ে পড়েছে কবরবাসীদের থেকে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, do not make allies of a people with whom Allāh has become angry. They have despaired of [reward in] the Hereafter just as the disbelievers have despaired of [meeting] the companions [i.e., inhabitants] of the graves.
Saheeh International