শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাহরিম › আয়াত ১০

সূরা আত-তাহরিম, আয়াত ১০ (৬৬:১০) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৬১

ضَرَبَ ٱللَّهُ مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا۟ ٱمْرَأَتَ نُوحٍ وَٱمْرَأَتَ لُوطٍ ۖ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَـٰلِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ ٱللَّهِ شَيْـًٔا وَقِيلَ ٱدْخُلَا ٱلنَّارَ مَعَ ٱلدَّٰخِلِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আল্লাহ কাফিরদের জন্য নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করছেন; তারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সংকল্প পরায়ণ বান্দার অধীন। কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারলনা এবং তাদেরকে বলা হলঃ জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ কর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহ তা’আলা কাফেরদের জন্যে নূহ-পত্নী ও লূত-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে। অতঃপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহ তা’আলার কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলঃ জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আল্লাহ্ কাফিরদের দৃষ্টান্ত বর্ণনা করছেন- নূহের স্ত্রী ও লূতের স্ত্রী; তারা দু’জনই আমার বান্দাদের মধ্যে আমার নৈকট্যের দু’জন উপযুক্ত বান্দার বিবাহে ছিলো। অতঃপর তারা তাদের সাথে বিশ্বাস ভঙ্গ করলো। সুতরাং তারা (হযরত নূহ ও হযরত লূত) আল্লাহ্‌র সম্মুখে তাদের কোন কাজে আসে নি এবং বলে দেওয়া হলো, তোমরা উভয় নারী জাহান্নামে প্রবেশ করো প্রবেশকারীদের সাথে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Allāh presents an example of those who disbelieved: the wife of Noah and the wife of Lot. They were under two of Our righteous servants but betrayed them, so they [i.e., those prophets] did not avail them from Allāh at all, and it was said, "Enter the Fire with those who enter."

Saheeh International