শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৪৫
সূরা আল-আ'রাফ, আয়াত ১৪৫ (৭:১৪৫) - শব্দে শব্দে অর্থ
وَكَتَبْنَا لَهُۥ فِى ٱلْأَلْوَاحِ مِن كُلِّ شَىْءٍ مَّوْعِظَةً وَتَفْصِيلًا لِّكُلِّ شَىْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا۟ بِأَحْسَنِهَا ۚ سَأُو۟رِيكُمْ دَارَ ٱلْفَـٰسِقِينَ
শব্দে শব্দে অর্থ
- وَكَتَبْنَاএবং আমরা লিখেছিAnd We ordained (laws)
- لَهُۥজন্যে তারfor him
- فِىমধ্যেin
- ٱلْأَلْوَاحِফলকগুলোরthe tablets
- مِنথেকেof
- كُلِّপ্রত্যেকevery
- شَىْءٍۢজিনিসেরthing
- مَّوْعِظَةًۭউপদেশan instruction
- وَتَفْصِيلًۭاও বিস্তারিত ব্যাখ্যাand explanation
- لِّكُلِّজন্যে সবfor every
- شَىْءٍۢকিছুরthing
- فَخُذْهَاঅতএব ধারণ করো তাSo take them
- بِقُوَّةٍۢভাবে দৃঢ়with firmness
- وَأْمُرْএবং নির্দেশ দাওand order
- قَوْمَكَতোমার জাতিকেyour people
- يَأْخُذُوا۟তারা গ্রহণ করবে(to) take
- بِأَحْسَنِهَا ۚসহ তার উত্তম(তাৎপর্য)(the) best of it
- سَأُو۟رِيكُمْশীঘ্রই আমি দেখাবো তোমাদেরকেI will show you
- دَارَবাসস্হান(the) home
- ٱلْفَـٰسِقِينَসত্যত্যাগীদের(of) the defiantly disobedient
অনুবাদ
অতঃপর আমি তার জন্য ফলকের উপর সর্ব বিষয়ের উপদেশ এবং সর্ব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, (অতঃপর তাকে বললাম) এই হিদায়াতকে দৃঢ় হস্তে শক্তভাবে গ্রহণ কর এবং তোমার সম্প্রদায়কে এর সুন্দর সুন্দর বিধানগুলি মেনে চলতে আদেশ কর। আমি ফাসেক বা সত্যত্যাগীদের আবাসস্থান শীঘ্রই তোমাদেরকে প্রদর্শন করাব।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর আমি তোমাকে পটে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়। অতএব, এগুলোকে দৃঢ়ভাবে ধারণ কর এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আমি তাঁর জন্য ফলকসমূহে লিখে দিয়েছি প্রত্যেক কিছুর উপদেশ আর প্রত্যেক জিনিষের বিশদ বিবরণ; (এবং বললেন, ‘হে মূসা!) সেটা শক্তভাবে ধরো এবং স্বীয় সম্প্রদায়কে নির্দেশ দাও যেন সেটার উত্তম কথাগুলো গ্রহণ করে নেয়। শীঘ্রি আমি তোমাদেরকে দেখাবো নির্দেশ অমান্যকারীদের ঘর।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We wrote for him on the tablets [something] of all things - instruction and explanation for all things, [saying], "Take them with determination and order your people to take the best of it. I will show you the home of the defiantly disobedient."
Saheeh International