শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৪৪
সূরা আল-আ'রাফ, আয়াত ১৪৪ (৭:১৪৪) - শব্দে শব্দে অর্থ
قَالَ يَـٰمُوسَىٰٓ إِنِّى ٱصْطَفَيْتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَـٰلَـٰتِى وَبِكَلَـٰمِى فَخُذْ مَآ ءَاتَيْتُكَ وَكُن مِّنَ ٱلشَّـٰكِرِينَ
শব্দে শব্দে অর্থ
- قَالَ(আল্লাহ) বললেনHe said
- يَـٰمُوسَىٰٓহে মূসাO Musa
- إِنِّىনিশ্চয়ই আমিIndeed, I
- ٱصْطَفَيْتُكَতোমাকে আমি বেছে নিয়েছিhave chosen you
- عَلَىউপরover
- ٱلنَّاسِমানুষেরthe people
- بِرِسَـٰلَـٰتِىদিয়ে আমার রিসালাত (বাণী)with My Messages
- وَبِكَلَـٰمِىও দিয়ে আমার বাক্যালাপand with My words
- فَخُذْঅতএব গ্রহণ করোSo take
- مَآযাwhat
- ءَاتَيْتُكَতোমাকে আমি দিয়েছিI have given you
- وَكُنএবং হওand be
- مِّنَঅন্তর্ভুক্তamong
- ٱلشَّـٰكِرِينَকৃতজ্ঞদেরthe grateful
অনুবাদ
আল্লাহ বললেনঃ হে মূসা! আমি তোমাকেই আমার রিসালাত ও আমার সাথে বাক্যালাপের জন্য লোকদের মধ্য হতে মনোনীত করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দিই তা তুমি গ্রহণ কর এবং কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হও।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
(পরওয়ারদেগার) বললেন, হে মূসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম, গ্রহণ কর এবং কৃতজ্ঞ থাক।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
(তিনি) বললেন, ‘হে মূসা! আমি তোমাকে লোকদের থেকে মনোনীত করে নিয়েছি স্বীয় রিসালাত (এর বাণী সমূহ) এবং স্বীয় বাক্যালাপ করে যা আমি তোমাকে দান করেছি এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[Allāh] said, "O Moses, I have chosen you over the people with My messages and My words [to you]. So take what I have given you and be among the grateful."
Saheeh International