শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৪৭

সূরা আল-আ'রাফ, আয়াত ১৪৭ (৭:১৪৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৬৮

وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَلِقَآءِ ٱلْـَٔاخِرَةِ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যারা আমার নিদর্শনসমূহ ও আখিরাতের সাক্ষাত মিথ্যা প্রতিপন্ন করে তাদের সমূদয় ‘আমল বিনষ্ট হয়ে যায়, তারা যা করে তদনুযায়ী তাদেরকে প্রতিফল দেয়া হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বস্তুতঃ যারা মিথ্যা জেনেছে আমার আয়াতসমূকে এবং আখেরাতের সাক্ষাতকে, তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে। তেমন বদলাই সে পাবে যেমন আমল করত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যারা আমার নিদর্শনসমূহ ও আখিরাতের সাক্ষাতকে অস্বীকার করলো তাদের সমস্ত কৃতকর্ম নিষ্ফল হয়ে গেলো। তারা কী প্রতিফল পাবে? কিন্তু তাই (পাবে), যা তারা করতো’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Those who denied Our signs and the meeting of the Hereafter - their deeds have become worthless. Are they recompensed except for what they used to do?

Saheeh International