শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৪৮

সূরা আল-আ'রাফ, আয়াত ১৪৮ (৭:১৪৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৬৮

وَٱتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنۢ بَعْدِهِۦ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهُۥ خُوَارٌ ۚ أَلَمْ يَرَوْا۟ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ۘ ٱتَّخَذُوهُ وَكَانُوا۟ ظَـٰلِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর মূসার চলে যাবার পর অলংকার দ্বারা একটি বাছুরের (মত) পুতুল তৈরী করল, ওটা হতে গরুর মত শব্দ বের হত। তারা কি দেখেনি যে, ওটা তাদের সাথে কথা বলেনা এবং তাদেরকে কোন পথও দেখিয়ে দেয়না? তবুও তারা ওটাকে মা‘বূদ রূপে গ্রহণ করল। বস্তুতঃ তারা ছিল বড় অত্যাচারী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর বানিয়ে নিল মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকারাদির দ্বারা একটি বাছুর তা থেকে বেরুচ্ছিল ‘হাম্বা হাম্বা’ শব্দ। তারা কি একথাও লক্ষ্য করল না যে, সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদেরকে কোন পথও বাতলে দিচ্ছে না! তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল। বস্তুতঃ তারা ছিল জালেম।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং মূসার পর তাঁর সম্প্রদায় তাদের অলংকারাদি দ্বারা এক গো-বৎস গড়ে বসলো, এক প্রাণহীন দেহ, গাভীর মতো আওয়াজ করতো। তারা কি দেখলো না যে, তা তাদের সাথে না কথা বলছে এবং না তাদেরকে কোন পথ দেখাচ্ছে? তারা সেটাকে গ্রহণ করেছে আর তারা ছিলো যালিম।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And the people of Moses made, after [his departure], from their ornaments a calf - an image having a lowing sound. Did they not see that it could neither speak to them nor guide them to a way? They took it [for worship], and they were wrongdoers.

Saheeh International