শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৯৫
সূরা আল-আ'রাফ, আয়াত ১৯৫ (৭:১৯৫) - শব্দে শব্দে অর্থ
أَلَهُمْ أَرْجُلٌ يَمْشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَيْدٍ يَبْطِشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَعْيُنٌ يُبْصِرُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ ءَاذَانٌ يَسْمَعُونَ بِهَا ۗ قُلِ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ
শব্দে শব্দে অর্থ
- أَلَهُمْকি আছে তাদেরAre for them
- أَرْجُلٌۭপাসমূহfeet
- يَمْشُونَতারা চলে(to) walk
- بِهَآ ۖদিয়ে তাwith [it]
- أَمْবাor
- لَهُمْআছে তাদের (কি)for them
- أَيْدٍۢহাতসমূহhands
- يَبْطِشُونَতারা ধরতে পারে(to) hold
- بِهَآ ۖদিয়ে তাwith [it]
- أَمْবাor
- لَهُمْআছে তাদের(কি)for them
- أَعْيُنٌۭচোখসমূহeyes
- يُبْصِرُونَতারা দেখে(to) see
- بِهَآ ۖদিয়ে তাwith [it]
- أَمْবাor
- لَهُمْআছে তাদের(কি)for them
- ءَاذَانٌۭকানসমূহears
- يَسْمَعُونَতারা শুনে(to) hear
- بِهَا ۗদিয়ে তাwith [it]
- قُلِবলোSay
- ٱدْعُوا۟তোমরা ডাকোCall
- شُرَكَآءَكُمْশরিকদেরকে তোমাদেরyour partners
- ثُمَّএরপরthen
- كِيدُونِষড়যন্ত্র করো আমার বিরুদ্ধেscheme against me
- فَلَاঅত:পর নাand (do) not
- تُنظِرُونِআমাকে তোমরা অবকাশ দিওgive me respite
অনুবাদ
তাদের কি পা আছে যা দ্বারা চলছে? তাদের কি হাত আছে যদ্বারা কোন কিছু ধরে থাকে অথবা চক্ষু আছে যা দ্বারা দেখতে পায়? তাদের কি কর্ণ আছে যা দ্বারা শুনে থাকে? তুমি বলঃ আল্লাহর সাথে তোমরা যাদেরকে অংশী করছ তাদেরকে ডাক, তারপর (সকলে একত্রিত হয়ে) আমার বিরুদ্ধে চক্রান্ত করতে থাক, আমাকে আদৌ কোন অবকাশ দিওনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাদের কি পা আছে, যদ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে, যদ্বারা তারা ধরে। অথবা তাদের কি চোখ আছে যদ্বারা তারা দেখতে পায় কিংবা তাদের কি কান আছে যদ্বারা শুনতে পায়? বলে দাও, তোমরা ডাক তোমাদের অংশীদারদিগকে, অতঃপর আমার অমঙ্গল কর এবং আমাকে অবকাশ দিও না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তাদের কি পা আছে, যা দ্বারা তারা চলাফেরা করে? কিংবা তাদের কি হাত আছে, যা দিয়ে তারা ধরে? কিংবা তাদের কি চোখ আছে, যা দিয়ে তারা দেখে? কিংবা তাদের কি কান আছে, যা দিয়ে তারা শোনে? আপনি বলুন, ‘তোমারা তোমাদের শরীকদের ডাকো আর (তখন) আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Do they have feet by which they walk? Or do they have hands by which they strike? Or do they have eyes by which they see? Or do they have ears by which they hear? Say, [O Muḥammad], "Call your 'partners' and then conspire against me and give me no respite.
Saheeh International