শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ২

সূরা আল-আ'রাফ, আয়াত ২ (৭:২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫১

كِتَـٰبٌ أُنزِلَ إِلَيْكَ فَلَا يَكُن فِى صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এ একটি কিতাব যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, সুতরাং তোমার অন্তরে যেন মোটেই সংকীর্ণতা না আসে। আর মু’মিনদের জন্য এটা উপদেশ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এটি একটি গ্রন্থ, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে করে আপনি এর মাধ্যমে ভীতি-প্রদর্শন করেন। অতএব, এটি পৌছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়। আর এটিই বিশ্বাসীদের জন্যে উপদেশ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে মাহবূব, একটা কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, যেন আপনার মনে এটা সম্পর্কে কোন সংকোচ না থাকে; এ জন্য যে আপনি তা দ্বারা সতর্ক করবেন এবং তা মুসলমানদের জন্য উপদেশ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[This is] a Book revealed to you, [O Muḥammad] - so let there not be in your breast distress therefrom - that you may warn thereby and as a reminder to the believers.

Saheeh International