শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৭০

সূরা আল-আ'রাফ, আয়াত ৭০ (৭:৭০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৯

قَالُوٓا۟ أَجِئْتَنَا لِنَعْبُدَ ٱللَّهَ وَحْدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا ۖ فَأْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা বললঃ তুমি কি আমাদের নিকট শুধু এই উদ্দেশে এসেছো যে, আমরা যেন একমাত্র আল্লাহরই ইবাদাত করি এবং আমাদের পূর্ব-পুরুষরা যাদের পূজা করত তাদেরকে বর্জন করি? তুমি তোমার কথা ও দাবীতে সত্যবাদী হলে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা আনয়ন কর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা বললঃ তুমি কি আমাদের কাছে এজন্যে এসেছ যে আমরা এক আল্লাহর এবাদত করি এবং আমাদের বাপ-দাদা যাদের পূজা করত, তাদেরকে ছেড়ে দেই? অতএব নিয়ে আস আমাদের কাছে যাদ্দ্বারা আমাদেরকে ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

(তারা) বললো, ‘তুমি কি আমাদের নিকট এ উদ্দেশ্যে এসেছো যে, আমরা এক আল্লাহ্‌রই ইবাদত করবো এবং আমাদের পূর্বপুরুষগণ যাদের ইবাদত করতো তাদেরকে ছেড়ে দেবো? সুতরাং নিয়ে এসো (সেটা) যার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছো, যদি তুমি সত্যবাদী হও’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They said, "Have you come to us that we should worship Allāh alone and leave what our fathers have worshipped? Then bring us what you promise us, if you should be of the truthful."

Saheeh International