শব্দে শব্দে কুরআন › সূরা আল-মাআরিজ › আয়াত ১১
সূরা আল-মাআরিজ, আয়াত ১১ (৭০:১১) - শব্দে শব্দে অর্থ
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ
শব্দে শব্দে অর্থ
- يُبَصَّرُونَهُمْ ۚতাদেরকে দেখানো হবেThey will be made to see each other
- يَوَدُّইচ্ছা করবেWould wish
- ٱلْمُجْرِمُঅপরাধীthe criminal
- لَوْযদিif
- يَفْتَدِىমুক্তিপন দিতে পারতhe (could be) ransomed
- مِنْথেকেfrom
- عَذَابِআযাব(the) punishment
- يَوْمِئِذٍۭসেদিন(of) that Day
- بِبَنِيهِতার সন্তানদের দ্বারাby his children
অনুবাদ
তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাবে তার সন্তান-সন্ততিকে,
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অথচ তারা হবে তাদেরকে প্রত্যক্ষকারী অবস্থায়। অপরাধী কামনা করবে- ‘হায়, যদি সেদিনের শাস্তি থেকে রক্ষা পাবার জন্য বিনিময় হিসেবে দিতে পারতাম আপন পুত্র সন্তানদেরকে,
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They will be shown each other. The criminal will wish that he could be ransomed from the punishment of that Day by his children.
Saheeh International