শব্দে শব্দে কুরআন › সূরা নুহ › আয়াত ২৮

সূরা নুহ, আয়াত ২৮ (৭১:২৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭১

رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا تَبَارًۢا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে আমার রাব্ব! তুমি ক্ষমা কর আমাকে, আমার মাতা-পিতাকে এবং যারা মু’মিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মু’মিন পুরুষ ও মু’মিনা নারীদেরকে; আর যালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে আমার রব! আমাকে ক্ষমা করো এবং আমার মাতা-পিতাকে এবং তাকে, যে ঈমান সহকারে আমার ঘরে রয়েছে এবং সমস্ত মুসলমান পুরুষ ও সমস্ত মুসলমান নারীকে; আর কাফিরদের জন্য শুধু ধ্বংসই বৃদ্ধি করো’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

My Lord, forgive me and my parents and whoever enters my house a believer and the believing men and believing women. And do not increase the wrongdoers except in destruction."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: নিজের, পিতা-মাতা ও মুমিনদের ক্ষমা (নূহ আ.)