শব্দে শব্দে কুরআন › সূরা আল-জীন › আয়াত ১

সূরা আল-জীন, আয়াত ১ (৭২:১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭২

قُلْ أُوحِىَ إِلَىَّ أَنَّهُ ٱسْتَمَعَ نَفَرٌ مِّنَ ٱلْجِنِّ فَقَالُوٓا۟ إِنَّا سَمِعْنَا قُرْءَانًا عَجَبًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

বলঃ আমার প্রতি অহী প্রেরিত হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরাতো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি –

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বলুনঃ আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছেঃ আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি;

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

(হে হাবীব!) আপনি বলুন, ‘আমার প্রতি ওহী হয়েছে যে, কিছু সংখ্যক জিন্‌ আমার পাঠ করা কান লাগিয়ে শ্রবণ করলো; অতঃপর বললো, ‘আমরা এক আশ্চর্যজনক ক্বোরআন শুনেছি,

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Say, [O Muḥammad], "It has been revealed to me that a group of the jinn listened and said, 'Indeed, we have heard an amazing Qur’ān [i.e., recitation].

Saheeh International