শব্দে শব্দে কুরআন › সূরা আল-জীন › আয়াত ২৮

সূরা আল-জীন, আয়াত ২৮ (৭২:২৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৩

لِّيَعْلَمَ أَن قَدْ أَبْلَغُوا۟ رِسَـٰلَـٰتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَىٰ كُلَّ شَىْءٍ عَدَدًۢا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

রাসূলগণ তাদের রবের বাণী পৌঁছে দিয়েছেন কি না জানার জন্য। রাসূলগণের নিকট যা আছে তা তাঁর জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যাতে আল্লাহ তা’আলা জেনে নেন যে, রসূলগণ তাঁদের পালনকর্তার পয়গাম পৌছিয়েছেন কি না। রসূলগণের কাছে যা আছে, তা তাঁর জ্ঞান-গোচর। তিনি সবকিছুর সংখ্যার হিসাব রাখেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যাতে (আল্লাহ্‌ প্রকাশ্যভাবে) দেখে নেন যে, তারা আপন রবের পয়গাম পৌঁছিয়ে দিয়েছেন এবং যা কিছু তাদের নিকট আছে সবই তার জ্ঞানে রয়েছে এবং তিনি প্রত্যেক কিছুর সংখ্যা গণনা করে রেখেছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

That he [i.e., Muḥammad (ﷺ)] may know that they have conveyed the messages of their Lord; and He has encompassed whatever is with them and has enumerated all things in number.

Saheeh International