শব্দে শব্দে কুরআন › সূরা আন-নাবা › আয়াত ৪০
সূরা আন-নাবা, আয়াত ৪০ (৭৮:৪০) - শব্দে শব্দে অর্থ
إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
শব্দে শব্দে অর্থ
- إِنَّآনিশ্চয়ই আমরাIndeed We
- أَنذَرْنَـٰكُمْতোমাদেরকে আমরা সতর্ক করছি[We] have warned you
- عَذَابًۭاশাস্তির(of) a punishment
- قَرِيبًۭاআসন্নnear
- يَوْمَসেদিন(the) Day
- يَنظُرُদেখবেwill see
- ٱلْمَرْءُমানুষthe man
- مَاযাwhat
- قَدَّمَتْআগে পাঠিয়েছেhave sent forth
- يَدَاهُতার দু'হাতhis hands
- وَيَقُولُএবং বলবেand will say
- ٱلْكَافِرُকাফেরthe disbeliever
- يَـٰلَيْتَنِىহায় আমার আফসোসO I wish
- كُنتُযদি আমি হতামI were
- تُرَٰبًۢاমাটিdust
অনুবাদ
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলতে থাকবেঃ হায়রে হতভাগা আমি! যদি আমি মাটি হয়ে যেতাম!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আমি তোমাদেরকে এমন এক শাস্তির ভয় প্রদর্শন করছি, যা অতি নিকটে এসে পৌঁছেছে, যেদিন মানুষ দেখবে যা কিছু (কার্যাদি) তার দু’হাত অগ্রে প্রেরণ করেছে এবং কাফিরগণ বলবে, ‘হায়, যদি আমি কোন প্রকার মাটি হয়ে যেতাম!’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, We have warned you of an impending punishment on the Day when a man will observe what his hands have put forth and the disbeliever will say, "Oh, I wish that I were dust!"
Saheeh International