শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৯

সূরা আল-আনফাল, আয়াত ৯ (৮:৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৭৮

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَٱسْتَجَابَ لَكُمْ أَنِّى مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ ٱلْمَلَـٰٓئِكَةِ مُرْدِفِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

স্মরণ কর সেই সংকট মুহুর্তের কথা, যখন তোমরা তোমাদের রবের নিকট কাতর কন্ঠে প্রার্থনা করেছিলে, আর তিনি সেই প্রার্থনা কবূল করে বলেছিলেনঃ নিশ্চয়ই আমি তোমাদেরকে এক হাজার মালাইকা/ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা একের পর এক আসবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় পরওয়ারদেগারের নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরী দান করলেন যে, আমি তোমাদিগকে সাহায্য করব ধারাবহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যখন তোমরা আপন রবের নিকট সাহায্যে প্রার্থনা করছিলে, তখন তিনি তোমাদের প্রার্থনা ক্ববূল করেছেন (আর বলেছেন), ‘আমি তোমাদের সাহায্যকারী হাজার সারিবদ্ধ ফিরিশ্‌তা দ্বারা’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Remember] when you were asking help of your Lord, and He answered you, "Indeed, I will reinforce you with a thousand from the angels, following one another."

Saheeh International