শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৯১

সূরা আত-তাওবাহ, আয়াত ৯১ (৯:৯১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ২০১

لَّيْسَ عَلَى ٱلضُّعَفَآءِ وَلَا عَلَى ٱلْمَرْضَىٰ وَلَا عَلَى ٱلَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُوا۟ لِلَّهِ وَرَسُولِهِۦ ۚ مَا عَلَى ٱلْمُحْسِنِينَ مِن سَبِيلٍ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

দুর্বল লোকদের উপর কোন পাপ নেই, আর না রুগ্নদের উপর, আর না ঐ সব লোকের উপর যাদের খরচ করার সামর্থ্য নেই। যদি এই সব লোক আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি নিষ্ঠা রাখে (এবং আন্তরিকতার সাথে আনুগত্য স্বীকার করে) তাহলে এ সব সৎ লোকের প্রতি কোন প্রকার অভিযোগ নেই। আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম করুণাময়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

দূর্বল, রুগ্ন, ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোন অপরাধ নেই, যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে আল্লাহ ও রসূলের সাথে। নেককারদের উপর অভিযোগের কোন পথ নেই। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

দুর্বলদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, না পীড়িতদের বিরুদ্ধে এবং না তাদের বিরুদ্ধে, যাদের ব্যয় করার সামর্থ্য নেই যখন তারা আল্লাহ্‌ ও রসূলের শুভাকাঙ্ক্ষী থাকবে। সৎকর্মপরায়ণদের বিরুদ্ধে কোন পথ নেই; এবং আল্লাহ্‌ ক্ষমাশীল, দয়ালু।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

There is not upon the weak or upon the ill or upon those who do not find anything to spend any discomfort [i.e., guilt] when they are sincere to Allāh and His Messenger. There is not upon the doers of good any cause [for blame]. And Allāh is Forgiving and Merciful.

Saheeh International