শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৯০

সূরা আত-তাওবাহ, আয়াত ৯০ (৯:৯০) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ২০১

وَجَآءَ ٱلْمُعَذِّرُونَ مِنَ ٱلْأَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ ٱلَّذِينَ كَذَبُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ سَيُصِيبُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর গ্রামবাসীদের মধ্য হতে কতিপয় বাহানাকারী লোক এলো যেন তারা অনুমতি পায়। আর যারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে সম্পূর্ণ রূপেই মিথ্যা বলেছিল তারা একেবারেই বসে রইল; তাদের মধ্যে যেসব লোক কুফরী করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর ছলনাকারী বেদুঈন লোকেরা এলো, যাতে তাদের অব্যাহতি লাভ হতে পারে এবং নিবৃত্ত থাকতে পারে তাদেরই যারা আল্লাহ ও রসূলের সাথে মিথ্যা বলে ছিল। এবার তাদের উপর শীগ্রই আসবে বেদনাদায়ক আযাব যারা কাফের।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং অজুহাত রচনাকারী মরুবাসীরা আসলো যেন তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং বসে রইলো ওই সব লোক, যারা আল্লাহ্‌ ও রসূলের সাথে মিথ্যা বলেছে; অতি সত্ত্বর তাদের মধ্যেকার কাফিরদের নিকট বেদনাদায়ক শাস্তি পৌছবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And those with excuses among the bedouins came to be permitted [to remain], and they who had lied to Allāh and His Messenger sat [at home]. There will strike those who disbelieved among them a painful punishment.

Saheeh International