শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাইয়্যিনাহ › আয়াত ৮

সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত ৮ (৯৮:৮) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৯

جَزَآؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتُ عَدْنٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۖ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهُۥ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাদের রবের নিকট আছে তাদের পুরস্কার স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে; আল্লাহ তাদের উপর প্রসন্ন এবং তারাও তাঁর উপর সন্তুষ্ট; ইহা এ জন্য যে, তারা তাদের রাব্বকে ভয় করে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তাদের প্রতিদান তাদের রবের নিকট- বসবাস করার বাগান, যার নিচে নহরসমূহ প্রবাহিত সেগুলোর মধ্যে সদা-সর্বদা থাকবে। আল্লাহ্‌ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট । এটা তারই জন্য, যে আপন রবকে ভয় করে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Their reward with their Lord will be gardens of perpetual residence beneath which rivers flow, wherein they will abide forever, Allāh being pleased with them and they with Him. That is for whoever has feared his Lord.

Saheeh International