শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ১৫
সূরা ইউনুস, আয়াত ১৫ (১০:১৫) - শব্দে শব্দে অর্থ
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَاتُنَا بَيِّنَـٰتٍ ۙ قَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا ٱئْتِ بِقُرْءَانٍ غَيْرِ هَـٰذَآ أَوْ بَدِّلْهُ ۚ قُلْ مَا يَكُونُ لِىٓ أَنْ أُبَدِّلَهُۥ مِن تِلْقَآئِ نَفْسِىٓ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ ۖ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
শব্দে শব্দে অর্থ
- وَإِذَاএবং যখনAnd when
- تُتْلَىٰতিলাওয়াত করা হয়are recited
- عَلَيْهِمْনিকট তাদেরto them
- ءَايَاتُنَاআয়াতগুলোকে আমাদেরOur Verses
- بَيِّنَـٰتٍۢ ۙসুস্পষ্ট(as) clear proofs
- قَالَবলেsaid
- ٱلَّذِينَযারাthose who
- لَاনা(do) not
- يَرْجُونَআশা রাখেhope
- لِقَآءَنَاসাক্ষাতের আমাদের(for the) meeting (with) Us
- ٱئْتِআসোBring us
- بِقُرْءَانٍনিয়ে কুরআনa Quran
- غَيْرِছাড়াother (than)
- هَـٰذَآএটা (অন্য একটি)this
- أَوْঅথবাor
- بَدِّلْهُ ۚপরিবর্তন করো তাchange it
- قُلْবলোSay
- مَاনয়Not
- يَكُونُসঙ্গত(it) is
- لِىٓজন্যে আমারfor me
- أَنْযেthat
- أُبَدِّلَهُۥপরিবর্তন করবো আমি তাI change it
- مِنহতেof
- تِلْقَآئِপক্ষmy own accord
- نَفْسِىٓ ۖনিজের আমারmy own accord
- إِنْনাNot
- أَتَّبِعُআমি অনুসরণ করিI follow
- إِلَّاএ ছাড়াexcept
- مَاযাwhat
- يُوحَىٰٓওহী করা হয়is revealed
- إِلَىَّ ۖপ্রতি আমারto me
- إِنِّىٓনিশ্চয়ই আমিIndeed, I
- أَخَافُভয় করি[I] fear
- إِنْযদিif
- عَصَيْتُআমি অবাধ্যতা করিI were to disobey
- رَبِّىআমার রবেরmy Lord
- عَذَابَশাস্তির(the) punishment
- يَوْمٍদিনের(of) a Day
- عَظِيمٍۢমহাGreat
অনুবাদ
আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় - যা অতি স্পষ্ট, তখন ঐ সব লোক, যাদের আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তা নেই - এইরূপ বলেঃ এটা ছাড়া অন্য কোন কুরআন আনয়ন করুন অথবা এতেই কিছু পরিবর্তন করে দিন। বলঃ আমার দ্বারা ইহা পরিবর্তন করা সম্ভব নয়, আমিতো শুধুমাত্র উহারই অনুসরণ করব যা অহীযোগে আমার কাছে পৌঁছেছে। আমি যদি আমার রবের নাফরমানী করি তাহলে আমি এক অতি ভীষণ দিনের শাস্তির আশংকা রাখি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াত সমূহ পাঠ করা হয়, তখন সে সমস্ত লোক বলে, যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোন কোরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তিত করে দাও। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয়। আমি সে নির্দেশেরই আনুগত্য করি, যা আমার কাছে আসে। আমি যদি স্বীয় পরওয়ারদেগারের নাফরমানী করি, তবে কঠিন দিবসের আযাবের ভয় করি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন তাদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ পাঠ করা হয়, তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলতে থাকে, ‘এটা ব্যতীত অন্য একটা ক্বোরআন নিয়ে আসুন অথবা সেটাকে বদলিয়ে ফেলুন’। আপনি বলুন, ‘আমার জন্য শোভা পায় না যে, আমি তা নিজ পক্ষ থেকে বদলিয়ে ফেলবো। আমি তো সেটারই অনুসারী, যা আমার প্রতি ওহী করা হয়; আমি যদি আপন রবের নির্দেশ অমান্য করি, তবে আমার নিকট মহা দিবসের আযাবের ভয় রয়েছে’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when Our verses are recited to them as clear evidences, those who do not expect the meeting with Us say, "Bring us a Qur’ān other than this or change it." Say, [O Muḥammad], "It is not for me to change it on my own accord. I only follow what is revealed to me. Indeed I fear, if I should disobey my Lord, the punishment of a tremendous Day."
Saheeh International