শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ১৮
সূরা ইউনুস, আয়াত ১৮ (১০:১৮) - শব্দে শব্দে অর্থ
وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَـٰٓؤُلَآءِ شُفَعَـٰٓؤُنَا عِندَ ٱللَّهِ ۚ قُلْ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
শব্দে শব্দে অর্থ
- وَيَعْبُدُونَএবং তারা ইবাদত করেAnd they worship
- مِنদিয়েfrom
- دُونِছেড়েother than
- ٱللَّهِআল্লাহকেAllah
- مَاযাthat (which)
- لَاনা(does) not
- يَضُرُّهُمْক্ষতি করতে পারে তাদেরharm them
- وَلَاআর নাand not
- يَنفَعُهُمْউপকার করতে পারে তাদেরbenefit them
- وَيَقُولُونَএবং তারা বলেand they say
- هَـٰٓؤُلَآءِএসবThese
- شُفَعَـٰٓؤُنَاসুপারিশকারী আমাদের(are) our intercessors
- عِندَকাছেwith
- ٱللَّهِ ۚআল্লাহরAllah
- قُلْবলোSay
- أَتُنَبِّـُٔونَকি তোমরা সংবাদ দিচ্ছোDo you inform
- ٱللَّهَআল্লাহকেAllah
- بِمَاতা সম্বন্ধে যাof what
- لَاনাnot
- يَعْلَمُতিনি জানেনhe knows
- فِىমধ্যেin
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরthe heavens
- وَلَاএবং নাand not
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِ ۚপৃথিবীরthe earth
- سُبْحَـٰنَهُۥপবিত্র তিনিGlorified is He
- وَتَعَـٰلَىٰএবং বহু উর্ধ্বেand Exalted
- عَمَّاতা হতে যাabove what
- يُشْرِكُونَতারা শিরক করছেthey associate (with Him)
অনুবাদ
আর তারা আল্লাহ ছাড়া এমন বস্তুসমূহের ইবাদাত করে যারা তাদের কোন অপকার করতে পারেনা এবং তাদের কোন উপকারও করতে পারেনা। আর তারা বলে, এরা হচ্ছে আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। তুমি বলে দাওঃ তোমরা কি আল্লাহকে এমন বিষয়ের সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন, না আসমানে, আর না যমীনে? তিনি পবিত্র এবং তাদের মুশরিকী কার্যকলাপ হতে তিনি অনেক উর্ধ্বে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর, যা না তাদের কোন ক্ষতিসাধন করতে পারে, না লাভ এবং বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তুমি বল, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছ, যে সম্পর্কে তিনি অবহিত নন আসমান ও যমীনের মাঝে ? তিনি পুতঃপবিত্র ও মহান সে সমস্ত থেকে যাকে তোমরা শরীক করছ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আল্লাহ্ ব্যতীত এমন বস্তুর পূজা করে, যা তাদের না কোন ক্ষতি করে, না উপকার। আর বলে, ‘এগুলো হচ্ছে- আল্লাহ্র নিকট আমাদের সুপারিশকারী’। আপনি বলুন, ‘তোমরা কি আল্লাহ্কে ওই কথা বলছো, যা তার জ্ঞানে না আসমানসমূহে আছে, না যমীনের মধ্যে’? তিনি পবিত্র এবং ঊর্ধ্বে তাদের শির্ক থেকে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And they worship other than Allāh that which neither harms them nor benefits them, and they say, "These are our intercessors with Allāh." Say, "Do you inform Allāh of something He does not know in the heavens or on the earth?" Exalted is He and high above what they associate with Him.
Saheeh International