শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ১৯
সূরা ইউনুস, আয়াত ১৯ (১০:১৯) - শব্দে শব্দে অর্থ
وَمَا كَانَ ٱلنَّاسُ إِلَّآ أُمَّةً وَٰحِدَةً فَٱخْتَلَفُوا۟ ۚ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ
শব্দে শব্দে অর্থ
- وَمَاএবং নাAnd not
- كَانَছিলোwas
- ٱلنَّاسُমানুষthe mankind
- إِلَّآএ ছাড়াbut
- أُمَّةًۭউম্মতa community
- وَٰحِدَةًۭএকইone
- فَٱخْتَلَفُوا۟ ۚএরপর তারা মতভেদ করেthen they differed
- وَلَوْلَاএবং যদি নাAnd had (it) not been
- كَلِمَةٌۭএকটি কথাa word
- سَبَقَتْপূর্ব ঘোষিত হতে(that) preceded
- مِنপক্ষ হতেfrom
- رَّبِّكَতোমার রবেরyour Lord
- لَقُضِىَঅবশ্যই মীমাংসা করে দেয়া হতোsurely, it (would) have been judged
- بَيْنَهُمْমাঝে তাদেরbetween them
- فِيمَاবিষয়ে সেconcerning what
- فِيهِসম্পর্কে যা[therein]
- يَخْتَلِفُونَতারা মতভেদ করছেthey differ
অনুবাদ
আর সমস্ত মানুষ (প্রথম) এক উম্মাতই ছিল, অতঃপর তারা মতভেদ সৃষ্টি করল। আর যদি তোমার রবের পক্ষ হতে এক নির্দেশ বাণী প্রথমে সাব্যস্ত হয়ে না থাকত তাহলে যে বিষয়ে তারা মতভেদ করছে তার চূড়ান্ত মীমাংসা হয়ে যেত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে পৃথক হয়ে গেছে। আর একটি কথা যদি তোমার পরওয়ারদেগারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত না হয়ে যেত; তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং মানুষ একই জাতি (উম্মত) ছিলো। অতঃপর পরস্পর ভিন্ন হয়েছে; আর যদি আপনার নিকট থেকে একটা কথার ফয়সালা না হয়ে থাকতো, তবে এখানেই তাদের মতভেদসমূহের মীমাংসা তাদের মধ্যে হয়ে যেতো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And mankind was not but one community [united in religion], but [then] they differed. And if not for a word that preceded from your Lord, it would have been judged between them [immediately] concerning that over which they differ.
Saheeh International