শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ২১

সূরা ইউনুস, আয়াত ২১ (১০:২১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১১

وَإِذَآ أَذَقْنَا ٱلنَّاسَ رَحْمَةً مِّنۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِىٓ ءَايَاتِنَا ۚ قُلِ ٱللَّهُ أَسْرَعُ مَكْرًا ۚ إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যখন আমি মানুষকে কোন নি‘আমাতের স্বাদ উপভোগ করাই তাদের উপর কোন বিপদ পতিত হওয়ার পর, তখনই তারা আমার আয়াতসমূহ সম্বন্ধে দুরভিসন্ধি করতে থাকে। তুমি বলে দাওঃ আল্লাহ অতি দ্রুত কলাকৌশল তৈরী করতে পারেন। নিশ্চয়ই আমার মালাইকা/ফেরেশতাগণ তোমাদের সকল দুরভিসন্ধি লিপিবদ্ধ করছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যখন আমি আস্বাদন করাই স্বীয় রহমত সে কষ্টের পর, যা তাদের ভোগ করতে হয়েছিল, তখনই তারা আমার শক্তিমত্তার মাঝে নানা রকম ছলনা তৈরী করতে আরম্ভ করবে। আপনি বলে দিন, আল্লাহ সবচেয়ে দ্রুত কলা-কৌশল তৈরী করতে পারেন। নিশ্চয়ই আমাদের ফেরেশতারা লিখে রাখে তোমাদের ছল-চাতুরী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন আমি মানুষকে অনুগ্রহের আস্বাদ দিই কোন দুঃখ-দৈন্যের পর, যা তাদেরকে স্পর্শ করেছিলো, তখনই তারা আমার নিদর্শনগুলোর সাথে প্রতারণা করে, আপনি বলুন, ‘আল্লাহ্‌র গোপন ব্যবস্থাপনা সবচেয়ে বেশী তাড়াতাড়ি (কার্যকর) হয়ে যায়।’ নিশ্চয় আমার ফিরিশ্‌তাগণ তোমাদের প্রতারণা লিপিবদ্ধ করছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when We give the people a taste of mercy after adversity has touched them, at once they conspire against Our verses. Say, "Allāh is swifter in strategy." Indeed, Our messengers [i.e., angels] record that which you conspire.

Saheeh International