শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৩০

সূরা ইউনুস, আয়াত ৩০ (১০:৩০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১২

هُنَالِكَ تَبْلُوا۟ كُلُّ نَفْسٍ مَّآ أَسْلَفَتْ ۚ وَرُدُّوٓا۟ إِلَى ٱللَّهِ مَوْلَىٰهُمُ ٱلْحَقِّ ۖ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সেখানে প্রত্যেক ব্যক্তিই স্বীয় পূর্ব কৃতকর্মগুলি পরীক্ষা করে নিবে, এবং তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে, যিনি তাদের প্রকৃত মালিক। আর যে সব মিথ্যা মা‘বূদ তারা বানিয়ে নিয়েছিল তারা সবাই তাদের থেকে দূরে সরে যাবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক, আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এখানে প্রত্যেক ব্যক্তি যাচাই করে নেবে যে সে পুর্বে প্রেরণ করেছে এবং (তাদেরকে) আল্লাহ্‌রই প্রতি ফিরিয়ে আনা হবে, যিনি তাদের প্রকৃত অভিভাবক। আর তাদের সমস্ত মনগড়া কথাবার্তা তাদের নিকট থেকে বিলুপ্ত হয়ে যাবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

There, [on that Day], every soul will be put to trial for what it did previously, and they will be returned to Allāh, their master, the Truth, and lost from them is whatever they used to invent.

Saheeh International