শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৪১

সূরা ইউনুস, আয়াত ৪১ (১০:৪১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১৩

وَإِن كَذَّبُوكَ فَقُل لِّى عَمَلِى وَلَكُمْ عَمَلُكُمْ ۖ أَنتُم بَرِيٓـُٔونَ مِمَّآ أَعْمَلُ وَأَنَا۠ بَرِىٓءٌ مِّمَّا تَعْمَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর (এতদসত্ত্বেও) যদি তারা তোমাকে মিথ্যা সাব্যস্ত করতে থাকে তাহলে তুমি বলে দাওঃ আমার কর্মফল আমি পাব, আর তোমাদের কর্মফল তোমরা পাবে। তোমরা আমার কৃতকর্মের জন্য দায়ী নও, আর আমিও তোমাদের কর্মের জন্য দায়ী নই।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বল, আমার জন্য আমার কর্ম, আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদের দায়-দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমারও দায়-দায়িত্ব নেই তোমরা যা কর সেজন্য।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি তারা আপনাকে অস্বীকার করে, তবে আপনি বলে দিন, ‘আমার জন্য আমার কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। আমার কর্মের সাথে তোমাদের সম্পর্কে নেই আর তোমাদের কর্মের সাথে আমার সম্পর্ক নেই’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if they deny you, [O Muḥammad], then say, "For me are my deeds, and for you are your deeds. You are disassociated from what I do, and I am disassociated from what you do."

Saheeh International