শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৪৫

সূরা ইউনুস, আয়াত ৪৫ (১০:৪৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১৪

وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُوٓا۟ إِلَّا سَاعَةً مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ ۚ قَدْ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর (ঐ দিনটি তাদেরকে স্মরণ করিয়ে দাও) যে দিন তিনি (আল্লাহ) তাদেরকে এইরূপ অবস্থায় একত্রিত করবেন যেন তারা পূর্ণ দিনের মুহুর্তকাল মাত্র অবস্থান করেছিল, এবং তারা পরস্পর পরস্পরকে চিনবে; বাস্তবিকই ক্ষতিগ্রস্ত হল ঐ সব লোক যারা আল্লাহর সাথে সাক্ষাত হওয়াকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা হিদায়াত প্রাপ্ত ছিলনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যেদিন তাদেরকে সমবেত করা হবে, যেন তারা অবস্থান করেনি, তবে দিনের একদন্ড একজন অপরজনকে চিনবে। নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সাক্ষাতকে এবং সরলপথে আসেনি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যেদিন তাদেরকে উঠাবেন, (সেদিন তাদের মন হবে) যেন তারা পৃথিবীতে ছিলোই না; কিন্তু (ছিলো মাত্র) এ দিনের একটা মুহূর্তকাল; তারা পরস্পরের মধ্যে পরিচয় করবে, সম্পূর্ণ ক্ষতির মধ্যে রয়েছে ওই সব লোক, যারা আল্লাহ্‌র সাথে সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে এবং তারা হিদায়তের উপর ছিলো না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And on the Day when He will gather them, [it will be] as if they had not remained [in the world] but an hour of the day, [and] they will know each other. Those will have lost who denied the meeting with Allāh and were not guided.

Saheeh International