শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৪৬
সূরা ইউনুস, আয়াত ৪৬ (১০:৪৬) - শব্দে শব্দে অর্থ
وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفْعَلُونَ
শব্দে শব্দে অর্থ
- وَإِمَّاএবং যদিAnd whether
- نُرِيَنَّكَতোমাকে দেখাই আমরাWe show you
- بَعْضَকিছু অংশsome
- ٱلَّذِىযার(of) that which
- نَعِدُهُمْভয় দেখাচ্ছি তাদেরWe promised them
- أَوْঅথবাor
- نَتَوَفَّيَنَّكَতোমার মৃত্যু ঘটাই আমরাWe cause you to die
- فَإِلَيْنَاতবুও দিকে আমাদেরইthen to Us
- مَرْجِعُهُمْপ্রত্যাবর্তন তাদের (হবে)(is) their return
- ثُمَّএরপরthen
- ٱللَّهُআল্লাহAllah
- شَهِيدٌসাক্ষী (আছেন)(is) a Witness
- عَلَىٰউপরover
- مَا(ঐ বিষয়ের) যাwhat
- يَفْعَلُونَতারা করছেthey do
অনুবাদ
আর আমি তাদের সাথে যে শাস্তির অঙ্গীকার করছি, যদি ওর সামান্য অংশও তোমাকে দেখিয়ে দিই, অথবা তোমাকে মৃত্যু দান করি, সর্বাবস্থায় তাদেরকে আমারই পানে আসতে হবে, আর আল্লাহ তাদের সকল কৃতকর্মেরই খবর রাখেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যদি আমি দেখাই তোমাকে সে ওয়াদাসমূহের মধ্য থেকে কোন কিছু যা আমি তাদের সাথে করেছি, অথবা তোমাকে মৃত্যুদান করি, যাহোক, আমার কাছেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। বস্তুতঃ আল্লাহ সে সমস্ত কর্মের সাক্ষী যা তারা করে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যদি (হে হাবীব!) আমি আপনাকে দেখিয়ে দিই কিছু তা থেকেই, যা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি অথবা আপনাকে প্রথমেই নিজের নিকট ডেকে নিই, যে কোন অবস্থাতেই তাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। অতঃপর আল্লাহ্ সাক্ষী তাদের কার্যাদির উপর।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And whether We show you some of what We promise them, [O Muḥammad], or We take you in death, to Us is their return; then, [either way], Allāh is a witness concerning what they are doing.
Saheeh International