শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৫৪

সূরা ইউনুস, আয়াত ৫৪ (১০:৫৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১৫

وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِى ٱلْأَرْضِ لَٱفْتَدَتْ بِهِۦ ۗ وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যদি প্রত্যেক মুশরিকের কাছে এই পরিমাণ (মাল) থাকে যে, তা সমগ্র পৃথিবীর সম পরিমাণ হয় তাহলে সে তা দান করেও নিজের প্রাণ রক্ষা করতে চাবে; এবং যখন তারা আযাব দেখতে পাবে তখন (নিজেদের) অনুশোচনা প্রকাশ করতে সক্ষম হবেনা, আর তাদের ফাইসালা করা হবে ন্যায়ভাবে এবং তাদের প্রতি অবিচার করা হবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বস্তুতঃ যদি প্রত্যেক গোনাহগারের কাছে এত পরিমাণ থাকে যা আছে সমগ্র যমীনের মাঝে, আর অবশ্যই যদি সেগুলো নিজের মুক্তির বিনিময়ে দিতে চাইবে আর গোপনে গোপনে অনুতাপ করবে, যখন আযাব দেখবে। বস্তুতঃ তাদের জন্য সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত এবং তাদের উপর জুলম হবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি প্রত্যেক অত্যাচারী সত্তা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক হতো, তবে অবশ্যই সে নিজ সত্তাকে মুক্ত করার জন্য (তা) দিয়ে দিতো এবং অন্তরে চুপে চুপে লজ্জিত হবে যখন শাস্তি দেখবে; আর তাদের মধ্যে ন্যায়ভাবে মীমাংসা করে দেওয়া হবে; এবং তাদের উপর যুল্‌ম হবে না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if each soul that wronged had everything on earth, it would offer it in ransom. And they will confide regret when they see the punishment; and they will be judged in justice, and they will not be wronged.

Saheeh International