শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৫৯

সূরা ইউনুস, আয়াত ৫৯ (১০:৫৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১৫

قُلْ أَرَءَيْتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزْقٍ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًا وَحَلَـٰلًا قُلْ ءَآللَّهُ أَذِنَ لَكُمْ ۖ أَمْ عَلَى ٱللَّهِ تَفْتَرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি বলঃ আল্লাহ তোমাদের জন্য যা কিছু রিয্ক পাঠিয়েছিলেন, অতঃপর তোমরা ওর কতক অংশ হারাম এবং কতক অংশ হালাল সাব্যস্ত করে নিলে; তুমি জিজ্ঞেস করঃ আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, না কি তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করছ?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বল, আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখ, যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিযিক হিসাবে অবতীর্ণ করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করেছ? বল, তোমাদের কি আল্লাহ নির্দেশ দিয়েছেন, নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছ?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আপনি বলুন, ‘হ্যাঁ, বলো তো, যা আল্লাহ্‌ তোমাদের জন্য রিয্‌ক্ব অবতারণ করেছেন, তাঁতে তোমরা নিজেদের পক্ষ থেকে হারাম ও হালাল স্থির করে নিয়েছো?’ আপনি বলুন, ‘আল্লাহ্‌ কি তোমাদেরকে সেটার অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহ্‌র প্রতি মিথ্যা রচনা করছো’?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Say, "Have you seen what Allāh has sent down to you of provision of which you have made [some] lawful and [some] unlawful?" Say, "Has Allāh permitted you [to do so], or do you invent [something] about Allāh?"

Saheeh International