শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৬৭

সূরা ইউনুস, আয়াত ৬৭ (১০:৬৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১৬

هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَسْمَعُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তিনি এমন যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন, যেন তোমরা তাতে স্বস্তি লাভ কর। আর দিনকেও এভাবে সৃষ্টি করেছেন যে, তা হচ্ছে দেখাশোনার উপকরণ। ওতে (তাওহীদের) প্রমাণসমূহ রয়েছে তাদের জন্য যারা শোনে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনি তোমাদের জন্য তৈরী করেছেন রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পার, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সে সব লোকের জন্য যারা শ্রবণ করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তিনিই হন যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, যাতে সেটার মধ্যে তোমরা শান্তি পাও এবং দিন সৃষ্টি করেছেন তোমাদের চোখ খুলতে; নিশ্চয় এর মধ্যে নিদর্শনাদি রয়েছে শ্রবণকারীদের জন্য।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

It is He who made for you the night to rest therein and the day, giving sight. Indeed in that are signs for a people who listen.

Saheeh International