শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৭১
সূরা ইউনুস, আয়াত ৭১ (১০:৭১) - শব্দে শব্দে অর্থ
۞ وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ إِن كَانَ كَبُرَ عَلَيْكُم مَّقَامِى وَتَذْكِيرِى بِـَٔايَـٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوٓا۟ أَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ ٱقْضُوٓا۟ إِلَىَّ وَلَا تُنظِرُونِ
শব্দে শব্দে অর্থ
- وَٱتْلُএবং তিলাওয়াত করোAnd recite
- عَلَيْهِمْকাছে তাদেরto them
- نَبَأَসংবাদthe news
- نُوحٍনূহের(of) Nuh
- إِذْ(সেই সময়ের) যখনwhen
- قَالَসে বলেছিলোhe said
- لِقَوْمِهِۦউদ্দেশ্যে তার জাতিরto his people
- يَـٰقَوْمِহে আমার জাতিO my people
- إِنযদিIf
- كَانَহয়is
- كَبُرَদুঃসহhard
- عَلَيْكُمউপর তোমাদেরon you
- مَّقَامِىআমার অবস্থানmy stay
- وَتَذْكِيرِىও আমার উপদেশand my reminding
- بِـَٔايَـٰتِদ্বারা নিদর্শনাবলীthe Signs of Allah
- ٱللَّهِআল্লাহরthe Signs of Allah
- فَعَلَىতবে উপরthen on
- ٱللَّهِআল্লাহরইAllah
- تَوَكَّلْتُআমি নির্ভর করছিI put my trust
- فَأَجْمِعُوٓا۟সুতরাং তোমরা সমবেত (হয়ে সম্পন্ন) করোSo you all resolve
- أَمْرَكُمْ(করণীয়)কর্তব্য তোমাদেরyour plan
- وَشُرَكَآءَكُمْও শরীকদেরকেও তোমাদের (সমবেত করো)and your partners
- ثُمَّএরপরThen
- لَاনাlet not be
- يَكُنْহয় (যেন)let not be
- أَمْرُكُمْকর্তব্য তোমাদের(in) your plan
- عَلَيْكُمْকাছে তোমাদেরfor you
- غُمَّةًۭসংশয়পূর্ণany doubt
- ثُمَّএরপরThen
- ٱقْضُوٓا۟তোমরা সিদ্ধান্ত নিষ্পন্ন করোcarry (it out)
- إِلَىَّআমার প্রতিupon me
- وَلَاএবং নাand (do) not
- تُنظِرُونِআমাকে তোমরা অবকাশ দিওgive me respite
অনুবাদ
আর তুমি তাদেরকে নূহের ইতিবৃত্ত পড়ে শোনাও, যখন সে নিজের কাওমকে বললঃ হে আমার কাওম! যদি তোমাদের কাছে দুর্বহ মনে হয় আমার অবস্থান এবং আল্লাহর আদেশাবলীর নাসীহাত করা, তাহলে আমারতো আল্লাহরই উপর ভরসা। সুতরাং তোমরা তোমাদের (কল্পিত) শরীকদেরকে সঙ্গে নিয়ে নিজেদের ষড়যন্ত্র মাযবূত করে নাও, অতঃপর তোমাদের সেই তদবীর (গোপন ষড়যন্ত্র) যেন তোমাদের দুশ্চিন্তার কারণ না হয়, তারপর আমার সাথে (যা করতে চাও) করে ফেল, আর আমাকে মোটেই অবকাশ দিওনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসীহত করা ভারী বলে মনে হয়ে থাকে, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। এখন তোমরা সবাই মিলে নিজেরদের কর্ম সাব্যস্ত কর এবং এতে তোমাদের শরীকদেরকে সমবেত করে নাও, যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোন সন্দেহ-সংশয় না থাকে। অতঃপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেল এবং আমাকে অব্যাহতি দিও না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তাদেরকে নূহের বৃত্তান্ত পাঠ করে শুনান; যখন সে আপন সম্প্রদায়কে বলেছে, ‘হে আমার সম্প্রদায়! যদি তোমাদের নিকট দুর্বিষহ হয় আমার দণ্ডায়মান হওয়া এবং আল্লাহ্র নিদর্শনসমূহ স্মরণ করিয়ে দেওয়া, তবে আমি আল্লাহ্রই উপর নির্ভর করেছি। সুতরাং তোমরা সম্মিলিত হয়ে কাজ করো এবং নিজেদের মিথ্যা উপাস্যগুলো সহকারে তোমাদের কাজ পাকাপাকি করে নাও। পরে যেন তোমাদের কাজের মধ্যে তোমাদের কোন সংশয় না থাকে। অতঃপর (তোমাদের পক্ষে) যা সম্ভবপর হয় আমার সম্বন্ধে করে নাও! এবং আমাকে অবকাশ দিও না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And recite to them the news of Noah, when he said to his people, "O my people, if my residence and my reminding of the signs of Allāh has become burdensome upon you - then I have relied upon Allāh. So resolve upon your plan and [call upon] your associates. Then let not your plan be obscure to you. Then carry it out upon me and do not give me respite.
Saheeh International